1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
হাইমচরে সরকারি বীজ বিক্রি, জরিমানা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজশাহীতে ইনার হুইল ক্লাবের র‍্যালি বালিয়াডাঙ্গী ইউএনওর সঙ্গে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ও মতবিনিময় কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে দুই দালাল আটক, ভারতীয় মদ ও ১১২ বোতল সিরাপ উদ্ধার ছাত্রলীগ নেতাকে ধরা নিয়ে রাজশাহীতে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন বোদা উপজেলা প্রেসক্লাবের নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে নারীকে আটকে নির্যাতন, দুই আসামির যাবজ্জীবন রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন গ্রেপ্তার

সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

 

সিহাব আলম সম্রাট,বিশেষ প্রতিনিধি, রাজশাহী:

 

রাজশাহীর পুঠিয়ায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

 

মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে এবং পরে ঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

 

বুধবার (২৫ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান ও থানার ওসি ফরিদুল ইসলাম।

 

সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের স্ত্রী রুনা বেগম বলেন, ঘটনার সময় তিনি ও তার ছেলে বাড়িতে ছিলেন। গভীর রাতে অনেক লোক এসে ফ্ল্যাট বাসার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে তাদের জিম্মি করা হয়। দুর্বৃত্তরা ঘরের জিনিসপত্র ভাঙচুর করে এবং নগদ ৩০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

 

রুনা বেগম আরও বলেন, তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুনে বাড়ির আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। তার স্বামী গত দুই বছর ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ করবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি তারা।

 

প্রতিবেশী নাসিমা বেগম বলেন, রাত আনুমানিক ৩টার দিকে সাবেক চেয়ারম্যানের বাড়ি থেকে চিৎকার ও শোরগোল শুনে তারা ছুটে যান। এ সময় আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা বাড়িতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়।

 

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যানের বাড়িতে অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনা সম্পর্কে তারা অবগত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

 

উল্লেখ্য, আব্দুস সামাদ কার্যক্রম নিষিদ্ধ রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। নাশকতাসহ রাষ্ট্রবিরোধী একাধিক মামলায় তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD