
এস.এম দৌলত, জেলা প্রতিনিধি বগুড়া:
একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে সফল খামারী কিন্তু অদম্য ইচ্ছা, কঠোর পরিশ্রম আর সঠিক দিকনির্দেশনায় সেই হতাশাকে জয় করে আজ সফল ছাগল খামারিতে পরিণত হয়েছেন বগুড়ার উদ্যোক্তা আরিফুল সরকার আরিফ।
বগুড়া সদর উপজেলার ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোদারপাড়ায় গড়ে ওঠা ‘নিহা খামার বাড়ি’ স্থানীয়ভাবে নজর কাড়ছে। খামারটির সঙ্গে যুক্ত উদ্যোক্তা বিভিন্ন সময় সম্মাননা ও স্বীকৃতি অর্জন করেছেন এবং খামারে গবাদিপশু (ছাগল) পালন ও সংশ্লিষ্ট কার্যক্রমের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছেন।
খামারের উদ্যোক্তার সঙ্গে টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম-এর পাশাপাশি বিভিন্ন সম্মাননা স্মারক ও খামারের প্রাণীর ছবি স্থান পেয়েছে।
তাঁর জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প অনুযায়ী, শুরুর দিকে তাঁর কিছুই ছিল না।
দরিদ্রতা ও হতাশার মাঝে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ২০০০ সালে স্থানীয় হাট থেকে মাত্র একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল কেনার মাধ্যমে যাত্রা শুরু করেন তিনি।
ধীরে ধীরে ছাগলের সংখ্যা বাড়তে থাকে। মনের ভেতর লালন করা বড় খামার গড়ার স্বপ্ন বাস্তবায়নে তিনি কিছু খাসি ছাগল বিক্রি করে চারটি উন্নত জাতের ক্রস ছাগল সংগ্রহ করেন।
এরপর নিরলস পরিশ্রমে ছাগল পালন চালিয়ে যাওয়ার পাশাপাশি বিক্রি থেকে অর্জিত আয়ে নতুন জমি কেনেন এবং গড়ে তোলেন একটি আধুনিক খামার।
বর্তমানে তাঁর খামারে উন্নত জাতের তোতা হরিয়ানা ছাগলও যুক্ত হয়েছে। সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫’-এ সম্মাননা ও পরিচিতি লাভ করেন এই উদ্যোক্তা।
সংশ্লিষ্ট অনুষ্ঠানে বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: তৌফিকুর রহমান, পুলিশ সুপার জনাব মো: জেদান আল মুসা (পিপিএম) এবং সংশ্লিষ্ট প্রাণিসম্পদ কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁকে সফল উদ্যোক্তা হিসেবে তুলে ধরা হয়।
এ বিষয়ে বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ রায়হান বলেন, “আরিফুল ইসলাম একজন তরুণ উদ্যোক্তা। ছোট থেকেই প্রাণিসম্পদের সাথে সম্পৃক্ত থেকে সংগ্রাম করে আজ উন্নত মানের বিশেষ করে ব্ল্যাক বেঙ্গলসহ অন্যান্য ছাগল লালন-পালন করে সে যেমন নিজের আত্মকর্মসংস্থানের জায়গা তৈরি করেছে, তেমনি তার আর্থসামাজিক উন্নয়নে বড় সফলতার নিদর্শন রেখেছে।”
তিনি আরও বলেন, “আরিফকে দেখে অন্যান্য তরুণ শিক্ষিত নারী ও যুবকরা উদ্বুদ্ধ হয়ে খামার করছে। আমরা আশা করছি, প্রাণিসম্পদের বিভিন্ন খাতের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের তরুণ শিক্ষিত উদ্যোক্তারা চাকরির পাশাপাশি অথবা চাকরির বিকল্প হিসেবে ছাগল পালনকে আত্মকর্মসংস্থানের একটি বড় ক্ষেত্র হিসেবে বেছে নিতে পারবে।”
শূন্য থেকে শুরু করে পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আরিফুল সরকার আরিফের এই এগিয়ে চলা স্থানীয় তরুণ ও বেকারদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।674ebcf7-b3e5-42c6-8403-a094a4ff25c5.jpg8d7b1488-e043-416f-8924-8477987ae059.jpg