1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

৩৫ হাজার লোক নিয়ে ঢাকার সমাবেশে গাজী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৫১ বার পঠিত

৩৫ হাজার লোক নিয়ে ঢাকার সমাবেশে গাজী

রুপগঞ্জ প্রতিনিধি ঃ অতীতের ন্যায় এবারও ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ সফল করার জন্য নারায়ণগঞ্জ থেকে গর্জে উঠলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক,এমপি। শনিবার (৪ নভেম্বর) মতিঝিলে মেট্টোরেল উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগের মহা সমাবেশে রূপগঞ্জ থেকে ১০ হাজার মহিলাসহ ৩৫ হাজার নেতাকর্মী সমর্থকদের নিয়ে যোগদান করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি। গাজীর নেতৃত্বে এদিন ঢাকায় শক্তি প্রদর্শন করে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ,অঙ্গ ও সহযোগী সংগঠন। এ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রূপগঞ্জের এতো লোক দেখে দলটির কেন্দ্রীয় নেতারাও গোলাম দস্তগীর গাজীর প্রশংসা করেন।
সকালে রূপগঞ্জ থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে রাজউক ভবনের সামনে জড়ো হয়। দুপুরের দিকে পায়ে হেটে বিশাল মিছিল নিয়ে সমাবেশে প্রবেশ করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। সরেজমিনে দেখা যায় নারায়ণগঞ্জ তথা ঢাকা বিভাগের মধ্যে সবচেয়ে বড় মিছিল নিয়ে সমাবেশে যান গোলাম দস্তগীর গাজী। মন্ত্রীর অনুগতদের মাথায় লাল টুপি, হাতে প্লাকার্ড ছিলো। এ সময় গাজীর সমর্থকরা শ্লোগানে মুখোরিত করে তোলে সমাবেশ এলাকা। এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ অনেকে। ঢাকায় আওয়ামী লীগের যেকোন সমাবেশ সফল করার জন্য নারায়ণগঞ্জ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গাজী পরিবার।
সমাবেশে যোগদানের আগে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক সাংবাদিকদের বলেন, আমরা লড়তে জানি। বিএনপিকে আমরা এক পা মাঠে দাঁড়াতে দেবো না। আমরা মাঠে আছি। রূপগঞ্জের প্রত্যেকটা এলাকায় আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে আছে। আমরা জনগণের ক্ষতি হতে দেবো না। আমরা সহিংসতা চাই না। শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। বিএনপি এ নির্বাচন ঠেকাতে নাশকতা করছে।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, নেত্রীর জন্য আমরা মাঠে আছি। সকল অপশক্তির ষড়যন্ত্র আমরা প্রতিহত করবো। জননেত্রী শেখ হাসিনাকে আমরা আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করে ঘরে ফিরবো।এবং কায়েত পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভূইয়ার নেতৃত্বে কায়েত পাড়া ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী নিয়ে সমাবেশে যোগ দান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD