1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তিতে গুণীজন সংবর্ধনা প্রদান “ নড়াইলের লোহাগড়ায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রংপুরের উন্নয়নের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে .. জেলা পরিষদ প্রশাসক চুয়াডাঙ্গায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। বগুড়ায় ২০০ বছরের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব আশরাফের মৃত্যুতে বিএনপি নেতা সুইটের শোক সাজেকে আগুনের লেলিহান শিখায় নিঃস্ব বৃদ্ধা, পথেই আটকে গেল ফায়ার সার্ভিস সাজেকে সার্জেন্ট কামাল চত্বরে পাহাড়ির বসতবাড়িতে আগুন, সেনা ও বিজিবির প্রচেষ্টায় নিয়ন্ত্রণ দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ দুপচাঁচিয়া ইউনিয়ন বিএনপি আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

মোঃআব্দুল মান্নান, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

 

‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাজার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন, চুয়াডাঙ্গা এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (যুগ্মসচিব) মোঃ কাউছারুল ইসলাম সিকদার। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ কাউছারুল ইসলাম সিকদার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি নিরাপদ খাদ্য আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং নিয়মিত বাজার তদারকি জোরদারে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, ব্যবসায়ী ও ভোক্তাদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের একক দায়িত্ব নয়; বরং এটি সবার সম্মিলিত সামাজিক ও নৈতিক দায়িত্ব। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাজার ব্যবস্থাপনার গুরুত্ব, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়গুলো গুরুত্ব পায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD