1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানী মনসুরাবাদ ভোর সকাল থেকে আদাবর থানা বিএনপির অবস্থান কর্মসূচি বরগুনায় ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড নড়াইলের লোহাগড়ায় বিএনপির সাবেক নেতা পলাশের উপর হামলা মহেশপুরে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সিলেটে সন্ত্রাসবিরোধী মামলায় আটক ১ জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় গরু আটক করা প্রসঙ্গে বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন লক্ষ্মীপুরে গভীর রাতে কৃষকের ধান কাঁটার মেশিনে আগুন দিলো দুর্বৃত্তরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিহীন : সাধারণ সম্পাদক আলোচনায় সরওয়ার উদ্দীন সেলিম

সাজেকে সার্জেন্ট কামাল চত্বরে পাহাড়ির বসতবাড়িতে আগুন, সেনা ও বিজিবির প্রচেষ্টায় নিয়ন্ত্রণ

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

মেহদী হোসেন, দীঘিনালা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির সাজেক ভ্যালির সিজুগ ছড়া এলাকার সার্জেন্ট কামাল চত্বরে আকস্মিক অগ্নিকাণ্ডে একটি পাহাড়ি বসতবাড়ি পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

​স্থানীয় সূত্রে জানা যায়, সাজেকের সিজুগ ছড়া এলাকার সার্জেন্ট কামাল চত্বর সংলগ্ন একটি পাহাড়ি বসতবাড়িতে হঠাৎ করেই আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ার উপক্রম হয়, যার ফলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
​ঘটনার পরপরই খবর পেয়ে দীঘিনালা ও সাজেক জোনের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় লোকজনের সহায়তায় তাদের যৌথ ও সময়োপযোগী প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফলে আশপাশের অন্যান্য বাড়িঘর বড় ধরনের মারাত্মক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

​প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD