
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা তলোড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দেশব্যাপী নিষিদ্ধ পতিত স্বৈরাচার আওয়ামী লীগের অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ১৬ নভেম্বর সোমবার দুপুরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খানপুর দক্ষিণ পাড়া শফির উদ্দিন এর চাতালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তালোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তালোড়া সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শফির উদ্দীন এর সভাপতিত্বে ও উপজেলা যুব নেতা আবু রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হামিদ, বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক আফসার আলী, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মল্লিক, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মনোয়ার হোসেন হেলাল, তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাবু, শ্রমিক দল সভাপতি ইব্রাহিম, যুব নেতা রাঙ্গা, ছাত্রনেতা নাঈম,গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রশিদুল ইসলাম, উপজেলা মহিলা নেত্রী মোছাঃ ফাতেমা জহুরা পলি, তালোড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রাকিবুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতাকর্মী ও ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে প্রীতিভোজের আয়োজন করেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শফির উদ্দিন।