1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

মেহেরপুরে জাতীয় সমবায় দিবস পালিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২২৬ বার পঠিত

 

মেহেরপুরে জাতীয় সমবায় দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি ঃ “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালীর আয়োজন করা হয়।

শনিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়‌‌।

মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
প্রোগ্রাম ম্যানেজার মোঃ আক্তারুজ্জামান তুষারের সঞ্চালনায় এসময় জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে একটা র‍্যালী বের করা হয়। র‍্যালী জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে শুরু করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়।
পরে সেখানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD