1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৪৫তম বিসিএসে (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত হলেন মেহেরপুরের ডা. রোমেল হোসেন সরিষাবাড়ীতে সরকারি নিয়মে সুষ্ঠুভাবে চলছে বাউসী হাট— অতিরিক্ত খাজনা আদায়ের অপপ্রচার: কুচক্রী মহলের বিরুদ্ধে তীব্র নিন্দা রাজশাহী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কমপ্লিট শাট-ডাউন কর্মবিরতি নড়াইলের নড়াগাতীতে গৃহবধূকে ধর্ষণ, ওসি আশিকুর রহমানর’র নেতৃত্বে অভিযুক্ত গ্রেফতার দৌলতদিয়ায় এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারন করে অর্থ আদায়। আমতলীতে ১৫২টি বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালিত নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে নড়াইলের লোহাগড়ায় যুবকের পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা

জেলহত্যা দিবসে বাংলাদেশ আওয়ামী লীগ, সহযোগী , অঙ্গ সংগঠন গুলো বনানী কবরস্থানা ও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্বা নিবেদন করেন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পঠিত

 

জেলহত্যা দিবসে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী , অঙ্গ সংগঠন গুলো বনানী কবরস্তান ও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্বা নিবেদন করেন

বিশেষ প্রতিনিধি ঃ আজ ৩ নভেম্বর বাঙালি জাতির ইতিহাসে আরেক কলঙ্কিত দিন, রক্তভেজা জেলহত্যা দিবস। স্বাধীন বাংলাদেশের যে কয়টি দিন চিরকাল কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, তার একটি ৩ নভেম্বর। যে কয়েকটি ঘটনা বাংলাদেশকে কাঙ্ক্ষিত অর্জনের পথে বাধা তৈরি করেছে, তার মধ্যে অন্যতমটি ঘটেছিল ১৯৭৫ সালের এই দিনে। জাতির জনক ও তার পরিবারের সদস্যদের ১৫ আগষ্ট কালোরাত্রে নৃশংসভাবে হত্যার মাধ্যমে যে অভিযাত্রা শুরু হয় , তার ধারাবাহিকতায় ৩ নভেম্বর জেল হত্যা ।

বাঙালী জাতিকে নেতৃত্বশূন্য করতে ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ জাতির চার মহান সন্তান, মুক্তিযুদ্ধের অন্যতম পরিচালক, জাতির জনকের অবর্তমানে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও জাতির জনক বঙ্গবন্ধুর একনিষ্ঠ ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন জঘন্য, নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী জননেতা ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ,, জাতীয় নেতৃবৃন্দ , ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন আওয়ামী লীগ , আওয়ামী যুবলীগ , মহিলা আওয়ামী লীগ , যুব মহিলা লীগ , স্বেচ্চাসেবক লীগ , শ্রমিক লীগ , ছাত্র লীগ সহ বিভিন্ন প্রতিষ্টান জাতির জনকের প্রতিকৃতি সহ বনানী কবরস্তানে জাতীয় চার নেতার সমীধিস্তলে ফুলেল শুভেচ্ছা জানান ও এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন ও আত্মার মাগফিরাত কামনা করেন ।
। প্রেস ব্রিফিংকালে জনাব ওবায়দুল কাদের বলেন বিএনপি জামাত জোট ২৮ অক্টোবর পুলিশ হত্যা সহ যে নারকীয় তান্ডব করেছে , প্রচলিত আইন তাদের ক্ষমা করবেনা । আওয়ামী এসব অপকর্ম রুখে দিতে রাজপথে সদা জাগ্রত থাকবে ।
বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প উপকমিটির সদস্য ও বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের মহাসচিব মমতাজ হুসেন চৌধুরী এ সময় নেতৃবৃন্দের সাথে শ্রদ্বা নিবেদন করেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD