1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

শেখ হাসিনা সরকার বার বার দরকার শেরপুরে উন্নয়ন সমাবেশে মাননীয় হুইপ আতিক।নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২৪৫ বার পঠিত

শেখ হাসিনা সরকার বার বার দরকার শেরপুরে উন্নয়ন সমাবেশে মাননীয় হুইপ আতিক।

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। এজন্য সরকার নিরলসভাবে কাজ করে দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছে। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আবারও প্রয়োজন শেখ হাসিনার সরকার। তিনি ২৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ধলা ইউনিয়নের কড়ইতলা বাজারে আয়োজিত এক উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে ওইসব কথা বলেন।

হুইপ আতিক বলেন, সরকারের টানা ৩ মেয়াদে শেরপুরের আনাচে-কানাচে অনেক উন্নয়ন হয়েছে। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, বিদ্যুৎ, স্বাস্থ্য-চিকিৎসা ও শিক্ষাখাতসহ প্রতিটি খাতে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, তা অতীতের রেকর্ড ভঙ্গ করেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে নৌকা আবারও বিজয়ী হলে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও রেলপথ প্রতিষ্ঠার মাধ্যমে শেরপুরে উন্নয়নের ষোলকলা পূর্ণ করা হবে।

ধলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. রহিজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আওলাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাতশালা ইউপি চেয়ারম্যান নাজমুন নাহার প্রমুখ।

সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন মাস্টার ও ধলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মাস্টারের যৌথ পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আসাদুজ্জামান রওশন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কোহিনূর বেগম বিদ্যুৎ, সাবেক উপ-প্রচার সম্পাদক বেলাল হোসেন, সাবেক সদস্য, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম আরাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD