1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানী মনসুরাবাদ ভোর সকাল থেকে আদাবর থানা বিএনপির অবস্থান কর্মসূচি বরগুনায় ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড নড়াইলের লোহাগড়ায় বিএনপির সাবেক নেতা পলাশের উপর হামলা মহেশপুরে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সিলেটে সন্ত্রাসবিরোধী মামলায় আটক ১ জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় গরু আটক করা প্রসঙ্গে বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন লক্ষ্মীপুরে গভীর রাতে কৃষকের ধান কাঁটার মেশিনে আগুন দিলো দুর্বৃত্তরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিহীন : সাধারণ সম্পাদক আলোচনায় সরওয়ার উদ্দীন সেলিম

জাতিসংঘ অধিবেশনে তারেক রহমানের যোগদান: নতুন অধ্যায়ের প্রত্যাশা

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদানকে কেন্দ্র করে শুভেচ্ছা ও সফরের সার্বিক সফলতা কামনা করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট।

এক বিবৃতিতে আবুল কালাম আজাদ সুইট বলেন, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদানের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর এই আন্তর্জাতিক সফরের সার্বিক সফলতা কামনা করেন।

তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে আয়োজিত ‘ওয়েলকাম ব্রেকফাস্ট’-এ অংশগ্রহণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জাতিসংঘ সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ সময় তাঁরা বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

আবুল কালাম আজাদ সুইট আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জনগণের অধিকার এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই সফর গুরুত্বপূর্ণ। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন জাতীয় স্বার্থ, জনগণের প্রত্যাশা এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো বিশ্ব সম্প্রদায়ের সামনে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরা সম্ভব হবে।
প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD