1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানী মনসুরাবাদ ভোর সকাল থেকে আদাবর থানা বিএনপির অবস্থান কর্মসূচি বরগুনায় ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড নড়াইলের লোহাগড়ায় বিএনপির সাবেক নেতা পলাশের উপর হামলা মহেশপুরে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সিলেটে সন্ত্রাসবিরোধী মামলায় আটক ১ জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় গরু আটক করা প্রসঙ্গে বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন লক্ষ্মীপুরে গভীর রাতে কৃষকের ধান কাঁটার মেশিনে আগুন দিলো দুর্বৃত্তরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিহীন : সাধারণ সম্পাদক আলোচনায় সরওয়ার উদ্দীন সেলিম

লালমাইয়ে বাকই উত্তর ইউনিয়ন রসুলপুর গ্রামে জোরপূর্বক বাড়ির চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, সার্ভেয়ারের পরিদর্শন

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পঠিত

 

 

কুমিল্লা লালমাই প্রতিনিধি মনসুর লোকমান রাকিব 

 

কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নে জোরপূর্বক ১০-১৫ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্ত করা হয়েছে। আজ রবিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার সার্ভেয়ার মো. হানিফ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন।

এর আগে গত সপ্তাহে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে মো. নেসার উদ্দিনের করা একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস।

 

লালমাই উপজেলার রসুলপুর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে মো. আমির হোসেন, মো. আলেক হোসেন ও মো. রাজ্জাক গংয়ের বিরুদ্ধে প্রায় ১০-১৫টি পরিবারের একমাত্র যাতায়াতের রাস্তাটি জোরপূর্বক বন্ধ করে দেওয়ার এই অভিযোগ ওঠে। স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির কথা বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়।

আজ সরেজমিন পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড সদস্য মো. জাফর আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সার্ভেয়ারের প্রাথমিক তদন্তে রাস্তার জায়গা দখলের সত্যতা পাওয়া গেছে। দ্রুততম সময়ের মধ্যে জবরদখল সরিয়ে রাস্তাটি অবমুক্ত না করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD