1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে জাতীয়তাবাদী দল বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ফরিদপুরে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর ডুমুরিয়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ছুরিকাঘাত, প্রায় ৩ লাখ টাকা ছিনতাই! মানবিকতায় অনন্য দৃষ্টান্ত: সমাজ গঠনে লড়ছেন সিরাজগঞ্জের নুরনবী তেঁতুলিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে সড়ক অবরোধ! খুলনা মহানগরীর ৪৪ বর্গকিলোমিটার এলাকায় চিহ্নিত ১১৭টি মাদক বিক্রির স্পটের (জায়গা) তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তিনটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এই তালিকা তৈরি করেছে! ডুমুরিয়ার রুপরামপুরে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত! শিক্ষক গণপতি চক্রবর্ত্তী হত্যা ও লোডশেডিংয়ের প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ! স্মৃতির আয়নায় আবু জাফর সাবু: শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত ৫ম মৃত্যুবার্ষিকী! লালমাইয়ে বাগমারা দক্ষিণ ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

ইপিজেড ও পতেঙ্গা শিল্পাঞ্চলে এতিমখানার নামে অপতৎপরতা – অনুসন্ধান পর্ব ১

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

 

চট্টগ্রাম প্রতিনিধিঃ

 

চট্টগ্রামে ধর্মের আড়ালে ভুয়া মাদ্রাসা রেহেনা খাতুন মডেল মাদ্রাসা নামে ডিজিটাল চাঁদাবাজি চক্র, নেপথ্যে কলসীদীঘির পাড়ের গোপন আস্তানা

চট্টগ্রামের পতেঙ্গা, (ইপিজেড) এবং (সি ইপিজেড) সংলগ্ন শিল্পাঞ্চলের শ্রমিকদের বেতনের দিনগুলোতে মোড়ে মোড়ে চাদর বিছিয়ে চলছে এক ভিন্নধর্মী অর্থ আদায়। ধর্মীয় অনুভূতিকে মূলধন করে শবে বরাত, শবে মেরাজ কিংবা ঈদে মিলাদুন্নবীর মতো পবিত্র দিনগুলোকে সামনে রেখে এতিমখানা ও মাদ্রাসার নামে চাঁদা কালেকশন করছে সংঘবদ্ধ এক মৌলবী চক্র। তবে অনুসদ্ধানে মিলেছে চাঞ্চল্যকর তথ্য—যেসব প্রতিষ্ঠানের নামে এই অর্থ তোলা হচ্ছে, সেগুলোর অধিকাংশেরই কোনো বাস্তব অস্তিত্ব নেই; যা কেবলই এক শ্রেণীর সুযোগসন্ধানীর সুসংগঠিত ব্যবসায়িক কৌশল।

 

মূল আস্তানা ৩৯ নম্বর ওয়ার্ডে

 

অনুসন্ধানে জানা যায়, এই অপতৎপরতার প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের কলসীদীঘির পাড় বাদামতলা এলাকা। ফাহিম ‘টাইম টেইলার্স’ নামক একটি দর্জির দোকানের ওপর দ্বিতীয় তলায় কয়েকটি রুম ভাড়া নিয়ে ‘রেহানা খাতুন মডেল মাদ্রাসা’ নামে একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ঝুলানো হয়েছে। সামান্য কয়েকজন শিশু-কিশোরকে জড়ো করে মাদ্রাসার আবহ তৈরি করা হলেও মূলত এটিকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

 

কৌশল ও সময় নির্ধারণ

 

ইসলাম ধর্মে যেখানে অন্যায়ভাবে ভিক্ষাবৃত্তি কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে, সেখানে ধর্মীয় নামাজের পর বা পোশাক কারখানাগুলোর বেতন প্রদানের নির্দিষ্ট দিনে চক্রটি সক্রিয় হয়ে ওঠে। অভিনব এবং ‘ডিজিটাল’ নানা কৌশলে এতিমদের কথা বলে সাধারণ মানুষ ও খেটে খাওয়া শ্রমিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এতে বিভ্রান্তির শিকার হচ্ছেন সাধারণ ও ধর্মপ্রাণ মানুষ।

 

জনমনে অসন্তোষ ও স্থানীয়দের দাবি

 

শিল্পাঞ্চলের সাধারণ মানুষের অভিযোগ, পবিত্র ধর্মীয় উৎসবের নাম ব্যবহার করে এমন অর্থ আদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য নষ্ট করছে। এতিমখানার নামে এই অনিয়ম ও চাঁদাবাজি অবিলম্বে বন্ধে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কঠোর প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD