1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরের মধুখালীতে বাড়ির তালা ভেঙে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি চাঁদপুর শাহাতলীতে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে রক্ষা করতে শরিফুল কবির রঞ্জু মন্ডলের ফুটবল বিতরণ করিম হত্যা মামলার পলাতক আসামি আতাবুর গ্রেপ্তার রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল সাময়িক বরখাস্ত ডা. হাসুর আম্মার ইন্তেকালে মহানগর জামায়াতের শোক নেছারাবাদে ১০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার ‎! পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী

বালিয়াকান্দিতে মাদকের বিরুদ্ধে ওসির অভিযান ও গণসচেতনতামূলক মতবিনিময়

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত

 

 

মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:

 

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নিশ্চিন্তপুর পূর্বপাড়া ও বাহিরচর গ্রামে মাদকবিরোধী অভিযান ও গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব।

 

মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

গত ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকালে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব নিশ্চিন্তপুর পূর্বপাড়ার ডাবল ব্রিজ এলাকা ও বাহিরচর গ্রামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, আগে মানুষ অভাবের কারণে চুরি বা ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ত। কিন্তু বর্তমানে মাদকের টাকা জোগাড় করতে গিয়ে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাই মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে।

ওসি আব্দুর রব আরও বলেন, মাদককে জিরো টলারেন্সের আওতায় আনতে এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মতবিনিময় শেষে তিনি গ্রামের বিভিন্ন স্থান পরিদর্শন করেন, যেখানে মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে।

তিনি জানান, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে যেকোনো সময় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে মাদকাসক্ত ও মাদক কারবারিদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ সময় উপস্থিত ছিলেন নিশ্চিন্তপুর ২ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি মোহাম্মদ খোকন সরদার, সাংবাদিক জুয়েল রানা, ফিরোজ আহমেদ, ঝন্টু মোল্লা, তোফাজ্জল মন্ডল, হযরত সরদার, এসআই শামসুল আলম, আলিমুদ্দিন মন্ডল, সঞ্জয় মন্ডলসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD