1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোলে ঐতিহ্যবাহী হাকর নদী রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে গ্রামীণ ব্যাংক ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙল কাচ পিরোজপুরে দুই বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু বালিয়াকান্দিতে ৬০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সন্তানকে নৈতিক শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের প্রতি গোয়ালন্দ ঘাট থানার ওসি, সফিকুল ইসলামের আহ্বান সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে সাপ্লিমেন্টারি পরিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ। অভিযোগের পর টাকা ফেরৎ পেলেন শিক্ষার্থীরা চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার সিলেটে সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে আটক বিএসএফ সদস্য পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমাদের সমাজ ও ভবিষ্যত প্রজন্মের জন্য বড় হুমকি – মাদক ও অনলাইন জুয়া ” —- বাঘারপাড়ায় শিক্ষক ও অভিভাবক সমাবেশে বলেছেন, অতিরিক্ত জেলা প্রশাসক “

  • প্রকাশিতঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পঠিত

আমাদের সমাজ ও ভবিষ্যত প্রজন্মের জন্য বড় হুমকি – মাদক ও অনলাইন জুয়া ”
—- বাঘারপাড়ায় শিক্ষক ও অভিভাবক সমাবেশে বলেছেন, অতিরিক্ত জেলা প্রশাসক ”
সাঈদ ইবনে হানিফ ] যশোরের বাঘারপাড়ায় শিক্ষক ও অভিভাবক সমাবেশে অতিরিক্ত জেলা প্রশাসক বলেছেন, মাদক, ও অনলাইন জুয়া আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুমকি।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন,
উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে খান মাসুম বিল্লাহ বলেন, “মাদক, অনলাইন জুয়া, অতিরিক্ত মোবাইল ব্যবহার ও বাল্যবিবাহ আমাদের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুমকি। শিক্ষার্থীদের এসব ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে অনলাইন জুয়ার বিষয়ে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষা দিতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “জীবনের গুরুত্বপূর্ণ সময়টি নষ্ট না করে লেখাপড়া ও নিজেদের ভবিষ্যৎ গড়ার কাজে মনোযোগ দিতে হবে। প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ, তবে এর অপব্যবহার যেন জীবনের ক্ষতির কারণ না হয়—সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”
সমাবেশে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুর রহমান, সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ সিদ্দিকুল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, পৌর জামায়াতের সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি আব্দুল হক প্রমুখ।
বক্তারা মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা, শিক্ষার্থীদের মোবাইল আসক্তির ক্ষতিকর প্রভাব এবং বাল্যবিবাহের সামাজিক ও পারিবারিক ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরেন। এসব অনাচার প্রতিরোধে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD