1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
পতেঙ্গায় যুবদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জামালগঞ্জে কৃষক মাঠ দিবস উদযাপন রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেে নেতা আতিয়ার রহমান হাবু আটক আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শিমুলিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি রাজধানী আদাবরে ভোর সকাল থেকে বিএনপির অবস্থান কর্মসূচি সীতাকুণ্ডে ওয়ারেন্টভুক্ত,সাবেরা খাতুন কে ধরতে গিয়ে পুলিশ দেখে আসামির,স্বামী স্ট্রোক করে মৃত্যু পতেঙ্গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘জ্বালাও-পোড়াও’-এর প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গোয়ালন্দে জননী পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, নারী গুরুতর আহত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ

পিরোজপুরে দুই বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

‎

‎মো. ফরিদ আহমেদ, জেলা প্রতিনিধি :

‎

‎পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ২টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম (২৫) নামের এক হেলপার পুড়ে মারা গেছেন। জেলা বিএনপির অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা বাসের হেলপার সিয়ামকে পুড়িয়ে হত্যা করেছে।

‎

‎বুধবার (১৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ওসি মো. জগলুল হাসান।

‎

‎নিহত বাস হেলপার মো. সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায় বাবুগঞ্জ এলাকায় বলে জানা গেছে।

‎

‎স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল বাস মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি বাস মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন দেখে টহলরত পুলিশ এসে আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে নেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

‎

‎এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান ও সদস্যসচিব ছাইদুল ইসলাম কিসমত জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা বাসে অগ্নিসংযোগ করে একজন বাসশ্রমিককে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এর সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারী আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করবে।

 

‎ওসি মো. জগলুল হাসান বলেন, ২টি বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন দেওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

‎

‎

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD