1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার। রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে মিললো ২৫ ভরি স্বর্ণ। ২ ডিসি প্রত্যাহার মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে। দেড় মাস পর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ। মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার। ইরান যুদ্ধ নয়, সংলাপ চায়: প্রেসিডেন্ট পেজেশকিয়ান। রাজশাহী নগরীতে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে : রাসিক প্রশাসক।

আগামীকাল সাহিত্যিক ও সাংবাদিক খালেকদাদ চৌধুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২৬৬ বার পঠিত

আগামীকাল সাহিত্যিক ও সাংবাদিক খালেকদাদ চৌধুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকী

শহিদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

আগামীকাল ১৬ অক্টোবর (সোমবার) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ২১ শে পদক প্রাপ্ত ও বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক ও সাংবাদিক মরহুম খালেকদাদ চৌধুরীর ৩৯তম মৃত্যু বার্ষিকী।
১৯০৭ সালে খালেকদাদ চৌধুরী নেত্রকোনা জেলার মদন উপজেলার চানগাঁও-এ তার নানার বাড়ীতে জন্মগ্রহন করেন। ১৯২৪ সালে নেত্রকোনার দত্ত উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক এবং ১৯২৬ সালে কলকাতা রিপন কলেজ থেকে সুনামের সাথে আইএ পাশ করেন। পরে কলকাতা ইসলামিয়া কলেজে ইংরেজীতে অনার্সে ভর্তি হন। ১৯২২ সালে কলকাতা থেকে প্রকাশিত কবি বন্ধে আলী মিয়া সম্পাদিত বিকাশ পত্রিকায় তার লেখা প্রথম কবিতা প্রকাশিত হয়। তিনি কলকাতা কর্পোরেশনের একটি স্কুলে কিছুদিন শিক্ষকতা করার পর ১৯৪১ সালে তথ্য অফিসার হিসেবে সরকারী চাকুরীতে যোগদান করেন। তিনি ১৯৪১ সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত ‘দৈনিক নবযুগ’ পত্রিকার শিশু বিভাগ সম্পাদনা করতেন। সেই সূত্রেই কাজী নজরুল ইসলামের সাথে তার ঘনিষ্টতা বৃদ্ধি পায়। ১৯৬১ সালে সরকারী চাকুরী ইস্তফা দিয়ে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সে সময় নেত্রকোনা থেকে ‘উত্তর আকাশ’ নামে মাসিক সাহিত্য পত্রিকা বের করেন। তার সম্পাদিত বহুল আলোচিত ‘উত্তর আকাশ’ সাহিত্য পত্রিকাকে কেন্দ্র করে সে সময় নেত্রকোনায় গড়ে উঠেছিল কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের এক মিলন মেলা। এই পত্রিকায় সাহিত্য চর্চা করে প্রতিষ্ঠিত হয়েছেন কবি নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, রফিক আজাদ, জীবন চৌধুরী, শান্তিময় বিশ্বাসসহ অনেক কবি সাহিত্যিক। ১৯৬৯ সাল পর্যন্ত পত্রিকাটি চালু ছিল। কোমলমতি শিশু কিশোরদের বই পড়ার অভ্যাস এবং আলোকিত মানুষ গড়ে তুলার লক্ষ্যে তার ঐকান্তিক প্রচেষ্টায় গড় তুলেন নেত্রকোনা সাধারণ গ্রন্থাগার। সেই গ্রন্থাগারের সাধারণ সম্পাদক থাকা কালে ‘সৃজনী’ নামে আরেকটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন। তার লেখা ও প্রকাশিত ডজন খানেক বইয়ের মধ্যে ‘রক্তাত্ত অধ্যায়’, ‘একটি আত্মার অপমৃত্যু’, ‘এ মাটি রক্তে রাঙ্গা’, এবং শতাব্দীর দুই দিগন্ত উল্লেখযোগ্য। তিনি বিখ্যাত ‘মরু সাহারা, ‘বাহার-ই-স্তান-ই-গায়েবী’ ও ‘ওরসে কারবালা’, ‘বেদুইনের মেয়ে’ নামের অনুবাধক। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমী ১৯৮৩ সালে তাকে বাংলা একাডেমী পুরস্কারে এবং ২০১৮ সালে ২১ পদকে ভূষিত করে। ১৯৮৫ সালের ১৬ অক্টোবর এই কৃতি সাহিত্যিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। সৃজনশীল সাহিত্য চর্চার বিকাশ এবং কথা সাহিত্যিক খালেকদাদ চৌধুরী সাহিত্যকর্ম নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই নেত্রকোনা সাহিত্য সমাজ ১৪০৩ সাল থেকে পহেলা ফাল্গুন বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। ইতিমধ্যে দেশ বরেণ্য অনেক কবি সাহিত্যিকরা এই পুরস্কারে ভূষিত হয়েছেন।
খালেকদাদ চৌধুরী ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনা সাধারণ গ্রন্থাগারের উদ্যোগে সকাল ১০টায় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত, বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল, সন্ধ্যা ৬টায় নেত্রকোনা সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে বর্ণাঢ্য জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও মরহুমের পরিবারের পক্ষ থেকে মোক্তারপাড়াস্থ বাসভবনে কোরান খানি, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD