1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা দিল পঞ্চগড় জেলা জামায়াত কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! সিলেট গ্যাস ফিল্ডস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২৬ ভোট গ্রহন সম্পন্ন! জামালপুরে বহুতল ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে মিলল গৃহবধূর লাশ, বন্দি দুই শিশু উদ্ধার!

পাটগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার নৈশপ্রহরী গ্রেপ্তার !

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি:

 

লালমনিরহাট জেলা পাটগ্রামে উপজেলা নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মজিবউদ্দিন ওরফে সেলিম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার মোমিনপুর দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী।

 

(২০ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তার সেলিম  উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে।

 

থানা পুলিশ জানায়, ঘটনার দিন বাড়ির উঠানে খেলছিল শিশুটি। এ সময় মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে প্রতিবেশী সেলিম তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরে শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের কাছে বিষয়টি জানায়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন।

 

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় বলেন, যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে ৯ বছর বয়সী শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগে পরীক্ষার সময় তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এদিকে ঘটনার পর পুলিশ অভিযুক্ত সেলিমকে ধরতে অভিযান শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পাশ্ববর্তী হাতীবান্ধা উপজেলায় অভিযান চালিয়ে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে পাশ্ববর্তী হাতীবান্ধা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে এ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার সেলিমকে আসামি করা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD