1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা দিল পঞ্চগড় জেলা জামায়াত কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! সিলেট গ্যাস ফিল্ডস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২৬ ভোট গ্রহন সম্পন্ন! জামালপুরে বহুতল ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে মিলল গৃহবধূর লাশ, বন্দি দুই শিশু উদ্ধার!

কৃষিজমি ও পরিবেশ রক্ষায় ভাঙ্গায় ড্রেজারবিরোধী অভিযান,অসাধু বালু ব্যবসায়ীকে অর্থদণ্ড!

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

 

ফরিদপুরের ভাঙ্গায় কৃষিজমি সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও নদীভাঙন সামাল দিতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দিনব্যাপী আলগী ও তুজারপুর ইউনিয়নের একাধিক স্থানে পরিচালিত বিশেষ অভিযানে এক অবৈধ ড্রেজার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম।

 

অভিযান সূত্রে জানা যায়, কোনো ধরনের অনুমতি ছাড়াই ক্ষতিকর ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, জলাশয় ভরাট এবং ফসলি জমির শ্রেণি পরিবর্তনের অপরাধ হাতেনাতে ধরা পড়ে। অপরাধ প্রমাণের পর এবং যন্ত্রপাতির সঠিক কাগজপত্র দেখাতে না পেরে ভুল তথ্য দেওয়ায় পটুয়াখালীর কলাপাড়া এলাকার বাসিন্দা মোঃ মিরাজ হাওলাদার নিজের অপরাধ স্বীকার করেন। পরবর্তীতে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এমন অপরাধ না করার অঙ্গীকারে তার থেকে লিখিত মুচলেকা রাখা হয়।

 

অভিযান চলাকালে অসাধু চক্রের অনেকেই পালিয়ে গেলেও স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে সভা করা হয়। নদী ও ফসলি জমি বাঁচাতে অবৈধ ড্রেজারের তথ্য দ্রুত প্রশাসনকে জানাতে আহ্বান জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ভাঙ্গা থানা পুলিশের একটি দল এ সময় উপস্থিত ছিল।

 

সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলম জানান, প্রাকৃতিক পরিবেশ ও ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের এই তদারকি ও অভিযান নিয়মিত চালু থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD