1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের দ্বি-মাসিক কারিগরি অধিবেশন অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের দ্বি-মাসিক কারিগরি অধিবেশন অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ প্রতিনিধি।

জামালগঞ্জ উপজেলা ভরতপুর গ্রামে
কারিতাস বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত দ্বি-মাসিক কারিগরি অধিবেশনে গবাদিপ্রাণির টিকা প্রদান, পরিচর্যা ও সঠিকভাবে লালন-পালন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ শামসুল হক। অধিবেশনে ডাঃ মোঃ শামসুল হক গবাদিপ্রাণির স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে নিয়মিত টিকা প্রদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, সময়মতো টিকা প্রদান করলে গবাদিপ্রাণিকে বিভিন্ন সংক্রামক ও প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব। বিশেষ করে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার বয়স ও প্রয়োজন অনুযায়ী নির্ধারিত সময়ে টিকা দেওয়ার পাশাপাশি কৃমিনাশক ওষুধ প্রয়োগের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, গবাদিপ্রাণি পালনের ক্ষেত্রে শুধু খাবার সরবরাহ করলেই হবে না; প্রাণির থাকার স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন, শুকনো ও স্বাস্থ্যসম্মত রাখতে হবে। পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে। রোগাক্রান্ত প্রাণিকে দ্রুত সুস্থ প্রাণি থেকে আলাদা করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনায় গবাদিপ্রাণির খাদ্য ব্যবস্থাপনা, দেশীয় ঘাস ও উন্নত জাতের ঘাস চাষ, সুষম খাদ্য প্রস্তুত এবং বাছুরের সঠিক পরিচর্যা নিয়েও বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে প্রাণির কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে নিজের মতো করে ওষুধ প্রয়োগ না করে দ্রুত উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
অধিবেশনে অংশগ্রহণকারীরা মনোযোগ দিয়ে আলোচনা শোনেন এবং গবাদিপ্রাণি পালন ও রোগ প্রতিরোধ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। ডাঃ মোঃ শামসুল হক প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পাশাপাশি বাস্তবভিত্তিক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD