
রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির সাক্ষাৎ
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।
রোববার (১৬ আগস্ট) বিকেলে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সমিতির নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং নগরীর সামগ্রিক উন্নয়ন ও নাগরিকসেবা নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে রাজশাহী কোর্ট দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সুমন রেজা, সহ-সভাপতি সাদিয়ার রহমান ভুটান, সাংগঠনিক সম্পাদক মাবুল সরকারসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে তাঁর সফলতা কামনা করেন। এ সময় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন দলিল লেখক সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং নগরীর উন্নয়ন ও নাগরিকসেবা কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎ শেষে সমিতির নেতৃবৃন্দ বলেন, নগরবাসীর স্বার্থে সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় গুরুত্বপূর্ণ। এ বিষয়ে তারা ভবিষ্যতেও রাসিক প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।