
ধামইরহাটে জাতীয় মৎসপক্ষ ২০২৬ উদযাপন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎসপক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তহমিনা সারমিন।
দিবসটি উদযাপন উপলক্ষে একটি র্যালি ধামইরহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তন কেন্দ্রে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা শেষে উপজেলা চত্বর পুকুরে মাছের পনা অবমুক্ত করা হয়। আগামী ১৮ আগষ্ট থেকে ২৪ আগষ্ট সপ্তাহব্যাপী চলবে জাতীয় মৎস সপ্তাহ ২০২৬।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেলোয়ার হোসেন,উপলজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশিষ কুমার,উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী,,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো:হানজালা,যুবদলের যুগ্ন–আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন,পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম,উপজেলা জামায়েত নেতা আতোয়ার হোসেন এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের মৎস চাষীরা।