1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

পঞ্চগড়ের স্বাস্থ্যসেবায় কোনো বৈষম্য নয়, সবার জন্য সমান সেবা নিশ্চিত করা হবে

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত

পঞ্চগড়ের স্বাস্থ্যসেবায় কোনো বৈষম্য নয়, সবার জন্য সমান সেবা নিশ্চিত করা হবে

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড় |
পঞ্চগড় জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন স্তরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পঞ্চগড় জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, পিপি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন পর্যায়ের অংশীজন বক্তব্য দেন।
সভায় অংশীজনদের কাছ থেকে হাসপাতালের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার বিষয়ে জানতে চাওয়া হয়। এ সময় প্রয়োজনীয় জনবল নিয়োগসহ দ্রুত ২৫০ শয্যার হাসপাতালটি চালু করে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করার দাবি জানানো হয়।
প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদ বলেন, হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের জন্য উন্নত ও মানবিক পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, চিকিৎসাসেবায় কোনো ধরনের বৈষম্য সহ্য করা হবে না। দল-মত ও ধর্মের বিভেদ ভুলে সবাইকে সম্মিলিতভাবে জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করতে হবে। চিকিৎসক ও নার্সদের সবার জন্য সমান সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, হাসপাতালকে ঘিরে যারা আন্ডারগ্রাউন্ড কার্যক্রম ও সিন্ডিকেটের মাধ্যমে চিকিৎসাসেবায় প্রভাব বিস্তার করছেন, তারা ‘বোকার স্বর্গে’ আছেন। হাসপাতালের সব ধরনের সিন্ডিকেট নির্মূল করা হবে। অতি দ্রুত নতুন হাসপাতাল ভবন চালু করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, পঞ্চগড় জেলা সদর হাসপাতালে এমআরআই ও সিটি স্ক্যানের মতো গুরুত্বপূর্ণ সুবিধা নেই। বিভিন্নভাবে প্রতি মাসে প্রায় ৪০ হাজার মানুষ এ হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন। তিনি সম্মিলিতভাবে হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের অংশীজন উপস্থিত ছিলেন।
এ সময় পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার ও সাংগঠনিক সম্পাদক ইনসান সাগরেদসহ অন্যান্য অংশীজন হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা তুলে ধরেন এবং চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পরামর্শ দেন।
সভায় প্রতিমন্ত্রী জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি অতি দ্রুত নতুন হাসপাতাল ভবন চালুর উদ্যোগের কথা জানান। একই সঙ্গে পঞ্চগড়ের বাইপাস সড়ক নির্মাণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD