
গোড়ল ইউনিয়ন পরিষদ মাঠে খেলাধুলার প্রাণবন্ত আয়োজন
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত খেলাধুলার বিভিন্ন আয়োজনের বিশেষ মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে।
খেলাধুলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
স্থানীয় খেলোয়াড় ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে জমে ওঠে পুরো আয়োজন।
খেলার বিভিন্ন মুহূর্তে প্রতিযোগীদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন অতিথিরা।এ সময় অতিথি হিসেবে মিরাজ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা দেন।
স্থানীয়দের মতে, নিয়মিত খেলাধুলার আয়োজন হলে তরুণ সমাজ মাদক ও অপরাধ থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারবে।
গোড়ল ইউনিয়ন পরিষদ মাঠকে ঘিরে ভবিষ্যতেও আরও বড় পরিসরে ক্রীড়া আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।