1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশীদ

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন  রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন পেয়েছেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এআইজি) মোঃ মামুন অর রশীদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদরদপ্তরের এআইজি পদে দায়িত্ব পালন করে আসা মোঃ

মামুন অর রশীদকে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অন্যদিকে, রাজশাহী জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়।

মোঃ মামুন অর রশীদ দায়িত্ব নেওয়ার পর রাজশাহী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

রাজশাহী জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মামুন অর রশীদের সফলতা কামনা করেছেন জেলাবাসী। দায়িত্ব পালনে তিনি পেশাদারত্ব, দক্ষতা ও জনসেবার মাধ্যমে রাজশাহী পুলিশের কার্যক্রমকে আরও শক্তিশালী করবেন—এমন প্রত্যাশাও রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD