1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

পঞ্চগড় সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পঠিত

পঞ্চগড় সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

 

পঞ্চগড় জেলা সদর হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। ১৩ আগস্ট ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে পঞ্চগড় জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ফরহাদ হোসেন আজাদ এমপিকে মনোনয়নের কথা উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে নিয়োগের লক্ষ্যে নির্দেশক্রমে তাকে সভাপতি হিসেবে মনোনয়ন প্রদান করা হলো।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন এবং রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নতুন সভাপতি হিসেবে ফরহাদ হোসেন আজাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে পঞ্চগড় সদর হাসপাতালের ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পঞ্চগড় জেলা সদর হাসপাতাল জেলার মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধান, সেবার মানোন্নয়ন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ব্যবস্থাপনা কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD