
ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান – রাজনৈতিক বিশ্লেষক ও সমাজকর্মীঃ
শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা—বিষয়টি এখন আর শুধু একটি আইনি বা বিচারিক ইস্যু নয়। এটি ধীরে ধীরে বাংলাদেশ–ভারত সম্পর্ক, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—
বাংলাদেশ সরকার যদি সত্যিই বিশ্বাস করে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা তাদের জন্য অপরিহার্য, তাহলে কেন তারা বারবার এমন একটি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে যার পরিণতি সম্পর্কে তারা নিজেরাও জানে যে ভারত রাজনৈতিক, আইনি ও কূটনৈতিক নানা কারণে তা আটকে রাখতে পারে।
প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার- বাংলাদেশ ও ভারতের মধ্যে Extradition Treaty বা প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ২০১৩ সালে স্বাক্ষরিত এই চুক্তি দুই দেশের মধ্যে অপরাধী প্রত্যর্পণের আইনি কাঠামো তৈরি করে। পাশাপাশি ২০১০ সালে দুই দেশ Transfer of Sentenced Persons বা দণ্ডিত ব্যক্তিদের নিজ দেশে সাজা ভোগের জন্য স্থানান্তর সংক্রান্ত চুক্তিও করেছে। এই দুটি চুক্তির উদ্দেশ্য ও প্রয়োগ এক নয়।
ভারত ইতিমধ্যেই ঘোষণা করেছে যে শেখ হাসিনা ভারতের সম্মানিত মেহমান, তিনি নিরাপত্তাজনিত কারনে রাষ্টীয় প্রোটোকল মেনে রাষ্ট্রীয় বাহিনীর সরাসরি তত্ত্বাবধানে ভারত সরকারে নিরাপত্তায় ভারতীয় মেহমান হয়ে আছেন। তিনি কোন বন্দী নয় তাই তার ক্ষেত্রে বাংলাদেশের সাথে সংঘটিত কোন চুক্তির প্রয়োগ হবে না।
বাংলাদেশ এটা জানার পর ও বারবার প্রত্যর্পণের চিঠি দিচ্ছে কেন?
কারণ, একটি রাষ্ট্র যখন আনুষ্ঠানিকভাবে কাউকে প্রত্যর্পণের দাবি জানায়, তখন সেটি শুধু ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার আইনি উদ্যোগ নয়—এটি একই সঙ্গে একটি কূটনৈতিক ও রাজনৈতিক বার্তা।
প্রথমত,বিশ্বকে বার্তা দেওয়া যায় যে, বাংলাদেশ সরকার সেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের উদ্যোগ নিতে আন্তরিক। কিন্তু ভারত সরকার সহযোগীতা করছে না। এর মাধ্যমে দায়ভারটি ধীরে ধীরে ভারতের ওপর স্থানান্তর করা যায়।
দ্বিতীয়ত, দেশে হাসিনা ও ভারত বিরোধিদেরকে একটা বার্তা দেওয়া যায় যে সরকার এখনো আওয়ামী লীগ উপর নিষ্ঠুর ও কঠোর।।
তাহলে বাংলাদেশের অবস্থান কি একটি ডুয়েল স্ট্যান্ডার্ড তৈরি করছে?
আমার বিশ্লেষণে—হ্যাঁ, প্রশ্নটি উঠতেই পারে। একদিকে সরকার শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে বারবার প্রত্যর্পণের দাবি জানাচ্ছে। অন্যদিকে সরকার ও সরকার সমর্থিত গোষ্ঠী তাকে দেশে ঢুকতে না দেওয়ার জন্য সর্বোচ্চ কঠোর বক্তব্য, হুশিয়ার, পদক্ষেপ গ্রহণ করছে।
সরকার যদি বাস্তবেই মনে করে যে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে দেশে ফেরানো এখনই সম্ভব, তাহলে ভারতের সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতা, নিরাপত্তা নিশ্চয়তা অথবা প্রত্যাবর্তনের একটি গ্রহণযোগ্য কাঠামো নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয় আন্তরিক হত। কিন্তু সরকার সেদিকে অগ্রসর না হয়ে একই পদ্ধতির অনুসরণ করছে ও আগ্রসী বক্তব্য দিয়ে রাজনৈতিক মাঠ উত্তপ্ত করছে।
মনে রাখতে হবে প্রত্যর্পণ আর রাজনৈতিক প্রত্যাবর্তন এক জিনিস নয়। প্রত্যর্পন (Extradition) হলো রাষ্ট্রীয় আইনি প্রক্রিয়া। আর প্রত্যাবর্তন (Political Return) হলো রাজনৈতিক সমঝোতা ও কূটনৈতিক ব্যবস্থাপনার ফল।
ডিসেম্বর কেন গুরুত্বপূর্ণ?
শেখ হাসিনা নিজেই বলেছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান। তিনি তার দলীয়ফোরামে, আন্তর্জাতিক মহল, কূটনৈতিক ও নিরাপত্তা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেই এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সুতরাং তার ডিসেম্বর দেশে ফিরার সিদ্ধান্তের পিছনে আমেরিকা, চীন ও ভারতের সমর্থন রয়েছে বলে মনে হচ্ছে।
এই ঘোষণার পর বিষয়টি আর শুধু “বাংলাদেশ সরকার তাকে ফেরত চাইছে কি না” তাকে দেশে ঢুকতে দিবে কিনা—এই প্রশ্নে সীমাবদ্ধ নেই।
এখন প্রশ্ন হচ্ছে—তিনি কীভাবে ফিরবেন?
এখানে অন্তত দুটি সম্ভাব্য রাজনৈতিক পথ কল্পনা করা যায়।
১. রাজনৈতিক সমঝোতার মাধ্যমে প্রত্যাবর্তন- এটাই সবচেয়ে কম সংঘাতপূর্ণ পথ। আমেরিকা, ভারত, বাংলাদেশ এবং সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে একটি সমঝোতা হতে পারে। যেখানে –
– নিরাপত্তা নিশ্চয়তা;
– দেশে ফেরার পর আইনি প্রক্রিয়া;
– রাজনৈতিক কর্মকাণ্ডের সীমা;
– ব্যক্তিগত নিরাপত্তা;
– আদালতের সামনে আত্মসমর্পণের প্রক্রিয়া;
– এবং সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতার নিশ্চয়তার বিষয়াদির বিস্তারিত আলোচনা উল্লেখ থাকবে।
ইতিমধ্যেই, আমেরিকা, ভারত ও বাংলাদেশের কূটনৈতিক বিশেষজ্ঞ ও নিরাপত্তা বিশেষজ্ঞরা রাজনৈতিক সমঝোতা নিয়ে ১ম ধাপের আলোচনা শেষ করেছেন।
আলোচনার ধারাবাহিকতা যেভাবে শুরু হয়েছিল –
২৪ জুলাই : দীনেশ ত্রিবেদী – সার্জিও গোর এর একটি বৈঠকের মধ্যেমে তারা Project Hasina Return হাতে নেয়।
৩১ জুলাই: সার্জিও গোর – দীনেশ ত্রিবেদী বৈঠক!!
ঢাকায় সরাসরি মার্কিন–ভারতীয় কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়।
৩১ জুলাই: দীনেশ ত্রিবেদী দিল্লিতে যান, সেখানে ভারত সরকার উচ্চ পর্যায়ের সাথে বৈঠক করেন।
১ আগস্ট: সার্জিও গোর → প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক!!
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্কসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক রাজনীতি নিয়ে আলোচনা হয়।
৯ আগষ্ট: ঢাকায় দীনেশ ত্রিবেদী – র প্রধান পরাগ জৈন বৈঠক।
১০ আগস্ট: ঢাকা → দিল্লি বৈঠক।
দীনেশ ত্রিবেদী → প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি। বাংলাদেশ–ভারত সম্পর্ক স্বাভাবিক করার বার্তা আসে।
১০ আগস্ট: দীনেশ ত্রিবেদী → প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকের পর ত্রিবেদী দিল্লিতে যান। সেখানে তিনি ভারত সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক করেন।
১১ আগস্ট: ‘র’-এর প্রধান পরাগ জৈন → বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা বৈঠক। নিরাপত্তা ও গোয়েন্দা পর্যায়ের আলোচনা হয়।
১১ আগষ্ট: দীনেশ ত্রিবেদী – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
১০-১১ আগষ্ট: টানা দু-দিন ধরে সার্জিও গোর – অজিত দোভেলের কয়েকদফা বৈঠক হয়।
অন্যদিকে, ৫ আগষ্ট: দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্সের যোগদান ও দেশে ফিরার বক্তব্য পুনরায় ব্যাক্ত করে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, বাংলাদেশ কড়া সমালোচনা করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এবং ভারতীয় সরকার জানিয়েছে, অনুষ্ঠানটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজনে হয়েছে এবং ভারত সরকার এর সঙ্গে যুক্ত নয়। অর্থাৎ দিল্লি একদিকে বাংলাদেশ সরকারের প্রত্যার্পন চেয়ে দেওয়া চিঠির জবাব দিচ্ছে না, সেই সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে ও বার্তা দিয়ে যাচ্ছে। অন্যদিকে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনকে আলোচনার টেবিলে রাখছে ও জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এটাই ভারতের কূটনৈতিক ভারসাম্য।
আমেরিকার আসলে কি ভূমিকা রাখছে?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া সার্জিও গোর জুলাইয়ের শেষ দিকে বাংলাদেশ সফর করেছেন। তার বাংলাদেশ সফরের আগে জুনে সার্জিও গোর মধ্যে একটি শুভেচ্ছা বিনিময় হয়। সেখানে সার্জিও দীনেশ ত্রিবেদীকে অভিনন্দন জানিয়ে “তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি” বলে অভিমত ব্যক্ত করেন।
তারপর তিনি বাংলাদেশ সফরে আসেন – প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক, নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য ও আঞ্চলিক রাজনীতি নিয়ে আলোচনা করেছেন। সার্জিও গোরের সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগের নিরাপত্তা ও সংঘটিত বানিজ্য চুক্তির ফল ঘরে তোলা। আমেরিকার এ স্বার্থ রক্ষার সাথে শেখ হাসিনাকে দেশে ফিরানোর বিষয়টা সরাসরি জড়িত। তাই বিশ্লেষকদের মতে, তার পদ, সফরের সময় এবং ভারত–বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের ত্রিমাত্রিক কূটনৈতিক বাস্তবতা বিবেচনায় বিষয়টি পর্যবেক্ষণের দাবি রাখে। কারণ গোর একই সঙ্গে ভারতকেন্দ্রিক মার্কিন কূটনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত। তাই তার ঢাকা সফরকে বাণিজ্য বা বিনিয়োগের আলোচনায় আড়ালে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করা। আর রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ সমাধান হলো সেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন।
কে কি স্বার্থ নিয়ে আগাচ্ছে?
এখানে স্পষ্ট চারটি পক্ষ চার ধরনের হিসাব করছে।
ক). বাংলাদেশ চায়— শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনতে, আর সেটা সম্ভব না হলে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতে।
খ). ভারত চায়—বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সেখ হাসিনার সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তন। তারা শেখ হাসিনাকে এমনভাবে হস্তান্তর করতে চায় না যাতে ভারতের দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও নিরাপত্তাগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। সেই সাথে তাদের বিনিয়োগের নিরাপত্তা ও ব্যাবসায়িক কার্যক্রম বাড়াতে।
গ)..আমেরিকা চায়— বানিজ্য চুক্তির নিরাপত্তা ও চুক্তির শতভাগ সুফল ঘরে তোলা। বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকুক—একই সঙ্গে ভারত ও বাংলাদেশের সঙ্গে তাদের নিজস্ব কৌশলগত সম্পর্কও অক্ষুণ্ণ থাকুক। সেই সাথে তাদের বিনিয়োগের নিরাপত্তা ও ব্যাবসায়িক কার্যক্রম বাড়াতে।
ঘ). আওয়ামী লীগ চায়: আওয়ামী লীগ তাদের রাজনৈতিক অধিকার চায়, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সেখ হাসিনা সহ সকল নেতাদের স্বসম্মানে স্বদেশে ফিরার ব্যবস্থা করা।
এই তিন স্বার্থের জায়গা যেখানে একে অপরের সঙ্গে মিলে যাবে, সেখানেই চার নং স্বার্থ রক্ষার সম্ভাব্য পথ তৈরি হতে পারে।
আর এখানেই শেখ হাসিনার হাতে সবচেয়ে বড় রাজনৈতিক কার্ড। শেখ হাসিনা যদি ডিসেম্বর পর্যন্ত দেশে ফেরার অবস্থানে অটল থাকেন, তাহলে সময় যত এগোবে, বিষয়টি শুধু সরকারের “প্রত্যর্পণ চিঠি” দিয়ে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠবে। কারণ তখন প্রশ্নটি হবে
২. নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে প্রত্যাবর্তন:-
যদি সকল পক্ষ রাজনৈতিক সমঝোতার পৌঁছাতে সক্ষম না তয় তো তিনি নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্তে বাংলাদেশের সীমান্তে উপস্থিত হতে পারেন।
যদি নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্তে বাংলাদেশের সীমান্তে উপস্থিত হন সেটি সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক সংকট সৃষ্টি করতে পারে।
বিশ্ব মিডিয়া, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, গোয়েন্দা সংস্থা, নিরাপদ কর্মী ও জাতিসংঘের প্রতিনিধিদের উপস্থিতিতে সীমান্ত অতিক্রম করার ধারণাটিও রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী একটি দৃশ্য তৈরি করতে পারে, যা তখন আর জাতীয় রাজনীতির পর্যায়ে থাকবে না। আন্তর্জাতিক রাজনীতির পরিসীমায় প্রবেশ করবে।
একবার ভাবুন, বাংলাদেশের স্বাধীনতার জনক বঙ্গবন্ধু সেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতা, যিনি ৪৫ বছরের বেশি সময় ধরে দলটির নেতৃত্ব দিচ্ছেন। তিনি ২২ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এমন একজন আন্তর্জাতিক মানের নেত্রী যদি সীমান্তের ওপারে দাঁড়িয়ে বিশ্ব মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেন –
আমি বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। আমি আমার দেশের আইনের প্রতি আস্থাশীল হয়ে ও সম্মান প্রদর্শন করে আইনের কারে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চাই। আমি আন্তসমর্পণ করছি! আমি আমার বিরুদ্ধে আনীত অভিযোগকে আইনিভাবে মোকাবিলা করতে চায়!
কিন্তু বাংলাদেশ সরকার আমাকে দেশে ঢুকতে দিচ্ছে না!!
তার সেদিনের সেই বক্তব্যের ওজন ও পরিস্থিতি কোনটায়
বাংলাদেশ সরকার বহন করতে পারবে??
সকল পক্ষের আলোচনা, পদক্ষেপ দেখে আপাতত এটা মনে হচ্ছে না যে সরকার সমঝোতা না করার মত ভুল করবেন। রাজনৈতিক সংকট মোকাবিলার জন্য রাজনৈতিক পদক্ষেপই সঠিক সমাধান।