1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়ম, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

  • প্রকাশিতঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পঠিত

বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়ম, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

মোঃ আজমল হোসেন রাজবাড়ী বালিয়াকান্দি প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

রোববার (৯ আগস্ট) দুপুরে বালিয়াকান্দি উপজেলার মধ্যপাড়া মৃত আকবর আলী মোল্লার ছেলে মোঃ আবুল বাশার (তালাশে)তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ তুলে ধরেন।

ভুক্তভোগী আবুল বাশার (তালাশ)
লিখিত অভিযোগে বলেন, আমাদের পুর্বপুরুষ থেকে তিনি বিরোধপূর্ণ জমিটি ভোগদখল করে আসছেন এবং সেখানে দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন।

সম্প্রতি মৃত হাবিবুর রহমানের স্ত্রী মোছাঃ সালেহা বেগম, বিজ্ঞ সিনিয়ার জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট বালিয়াকান্দি আমলী আদালত, রাজবাড়ী, সি আর মামলা নং-২৭৩/২৬ ধারায় ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ৪(১)(ক)/৭/১৬ ধারা বিজ্ঞ আদালতে স্মারক নং -১৫১ তারিখ – ১১/৬/২০২৬।
আমাকে বিভিন্ন হয়রানি মূলক মামলা আদালতে দায়ের করেন।

অভিযোগকারী আরও দাবি করেন, মামলার সঠিক তদন্তের জন্য আদালতের বিজ্ঞ বিচারক, তদন্ত প্রতিবেদনের জন্য থানা পুলিশকে নির্দেশ দেন, এ বিষয়ে আমাকে না জানিয়ে থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকতা এস আই কাঞ্চন।
এক দরফা ভাবে আদালতে প্রতিবেদন দাখিল করেন , যা আমার কাছে সঠিক ও গ্রহণযোগ্য মনে হয়নি।

এ অবস্থায় তিনি বিষয়টি পুনরায় সঠিকভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধতন কর্মকর্তার কাছে সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

এ বিষয়ে বালিয়াকান্দি থানা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়ে বলেন, অভিযোগকারি আবুল বাশার তালাশের বক্তব্য সম্পুর্ন মিথ্যা বানোয়াট, আমি তার সাথে, থানা মসজিদে এক কাতারে নামাজ পড়ি, আমি আবুল বাশার তালাশেকে, থানার মধ্যে ডেকে এনে তাকে বলা হয়েছে, নামাজ পড়া লোক এমন মিথ্যা কথা, এটা সঠিক নয়, আমি তাকে বার বার অবগত করেছি এবং প্রতিবেদন আদালতে দিয়েছি, সঠিক যার জমি আদালত তাকেই জমি দেবে, এটা আদালত বুঝবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD