1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে ভয়াবহ লোডশেডিং, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মানবিক ওসি উত্তম কুমার ঘোষের সহযোগিতায় পরিবারের কাছে ফিরলেন নীলফামারীর জোবেদা ক্রেতা সেজে ৮ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩,আহত-২ বিএমডিএর ৯ নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব অতিরিক্ত উন্নয়ন নয়, বগুড়ার ২০ বছরের বঞ্চনার অবসান চান প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি’ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে আমরা রাজশাহী নগরীকে এগিয়ে নিয়ে যাব ঃ রাসিক প্রশাসক **সিলেটে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর গভীর শোক* রাজবাড়ীতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন; সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, কুমারেশ বিশ্বাস রাজশাহীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন

বিএমডিএর ৯ নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব

  • প্রকাশিতঃ রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও স্বজনদের বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
রাজশাহীভিত্তিক বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নয় নির্বাহী প্রকৌশলীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও তাঁর আত্মীয়স্বজনের বিরুদ্ধে বিএমডিএর বিভিন্ন প্রকল্পে অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাঁদের বক্তব্য নিতে চাওয়া হয়েছে।
অনুসন্ধানের আওতায় আরো রয়েছে , এসি আই কোম্পানি ও আদম ব্যবসায়ী নুর আলমের মাধ্যমে ড. আব্দুর রাজ্জাকের শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ । দুদক বলেছে , এসব অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য উপাত্ত যাচাই করতে কর্মকর্তাদের বক্তব্য নেওয়া হবে ।

এ বিষয়ে গত ৩ আগস্ট বিএমডিএর নির্বাহী পরিচালককে চিঠি দিয়েছে দুদক। চিঠিতে বলা হয়েছে, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগসংশ্লিষ্ট নয় কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করা প্রয়োজন।
দুদকের তলব করা কর্মকর্তারা হলেন—নাজমুল হুদা, এনামুল কাদির, তোফাজ্জল আলী সরকার, এটিএম রফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, রেজাউল করিম, মনিরুজ্জামান, রুবিনা খাতুন ও সানজিদা খানম মলি।

দুদকের চিঠি অনুযায়ী, নাজমুল হুদা, এনামুল কাদির, তোফাজ্জল আলী সরকার ও এটিএম রফিকুল ইসলামকে আগামী ১২ আগস্ট এবং রেজাউল ইসলাম, রেজাউল করিম, মনিরুজ্জামান, রুবিনা খাতুন ও সানজিদা খানম মলিকে ১৩ আগস্ট দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।
বিএমডিএর একটি সূত্রের দাবি, তলব করা কয়েকজন কর্মকর্তার সঙ্গে সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও তাঁর ব্যক্তিগত সহকারীর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তাঁদের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়ে কমিশন নেওয়ার অভিযোগও রয়েছে বলে সূত্রটি দাবি করেছে।

সূত্রটি আরও জানায়, আওয়ামী লীগ সরকারের শেষ দিকে সানজিদা খানম মলিসহ তিনজন কর্মকর্তা সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। পরে তাঁদের চলতি দায়িত্বে নির্বাহী প্রকৌশলী করা হয় এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি দুদক। অভিযোগগুলোর সত্যতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা অনুসন্ধান শেষে নিশ্চিত হবে।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলির বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

অন্যদিকে নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির দুদকের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেন তিনি।
বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রকৌশলী ডা. আবুল কাশেম বলেন, ‘বিষয়টি আমি তাঁদের মুখ থেকেই শুনেছি। তাঁরা দুদকের চিঠি পেয়েছেন। দুদক তাঁদের সাক্ষ্য দেওয়ার জন্য আগামী ১২ ও ১৩ আগস্ট তলব করেছে বলে জানতে পেরেছি। আমি বর্তমানে ঢাকায় আছি। কোন অভিযোগ কী কারণে, এর চেয়ে বেশি কিছু আমি জানি না।’

দুদকের অনুসন্ধান শেষ হলে অভিযোগগুলোর সত্যতা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

ছবি সংগৃহীত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD