1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

নেত্রকোণা মডেল থানা পুলিশের অভিযানে ১৩২ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ ১ মাদক ব্যবসায়ী আটক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৩২৬ বার পঠিত

নেত্রকোণা মডেল থানা পুলিশের অভিযানে ১৩২ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শহীদুল ইসলাম রুবেল, ,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোণা মডেল থানা পুলিশ বৃহস্পতিবার রাতে জেলা শহরের বড়বাজারে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৩২ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফর রহমান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানা পুলিশ বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ৯টার দিকে জেলা শহরের বড় বাজার মিঠুন ইলেক্ট্রনিক্স এর দোকানে অভিযান চালায়। এ সময় দোকানের ব্যাবসায়ী মিঠুন চৌধুরীকে (৩২) আটক করা হয়। আটক মিঠুন চৌধুরী জেলা শহরের বলাই নগুয়া এলাকার মনু রঞ্জন চৌধুরীর পুত্র। আটক মিঠুন চৌধুরীর দেওয়া তথ্য মতে পুলিশ
তাহার দোকান তল্লাশী করে দোকানের ভিতরে বৈদ্যুতিক মালামালের সাথে রাখা প্লাস্টিকের ক্যারেট হইতে বিভিন্ন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ১৩২ বোতল ভারতীয় মদ উদ্ধারপূর্বক জব্দ করে।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যাবসায়ী মিঠুন চৌধুরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD