1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়ায় অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, এলাকাবাসী আতঙ্কিত বাঘায় ৩৫ বোতল চোকো সিরাপসহ আটক ১ রাঙ্গুনিয়ায় ইসলামী যুবসেনার কার্যালয় উদ্বোধন, বন্যা-বালুদস্যুতা নিয়ে সরকারের কড়া সমালোচনা এড. ইকবাল হাছানের রাজানগর বালিখালীতে মসজিদ পুনর্সংস্কার কাজের উদ্বোধন রাসিকে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের খাদ্যসামগ্রী-হুইলচেয়ার বিতরণ রাজবাড়ীতে লক্ষ্মীকোল হরিসভা মন্দিরে রথযাত্রা উৎসব ও মহানামযজ্ঞ মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব । রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও সিরাপ জব্দ বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ্য: আইজিপি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৭ বার পঠিত

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ্য: আইজিপি

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় শক্তি। তাই আইন, ন্যায়, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বৃহস্পতিবার সকালে রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৬ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধ ও সাইবার ক্রাইম মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা, আধুনিক জ্ঞান এবং সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, মামলা তদন্ত, সকল শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশ সদস্যদের সব ধরনের ভয়ভীতি, অনুরাগ-অনুকম্পা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে।
আলী হোসেন ফকির বলেন, সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আইনের শাসন সমুন্নত রাখতে হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া প্রতিটি পুলিশ সদস্যের নৈতিক দায়িত্ব। সামনে যে পথ উন্মুক্ত হচ্ছে, তা যেমন সম্মানের, তেমনি দায়িত্বপূর্ণ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করাই পুলিশের প্রধান কর্তব্য।
অনুষ্ঠানে সমাপনী কুচকাওয়াজে অংশ নেওয়া ক্যাডেট সাব-ইন্সপেক্টররা প্রশিক্ষণকালীন বিভিন্ন কৌশল ও দক্ষতার মনোমুগ্ধকর প্রদর্শনী উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। এর আগে আইজিপি শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল জিএম আজিজুর রহমান, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সমাপনী কুচকাওয়াজে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের ৫০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD