1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

সৌদিতে অনুমতি ছাড়া মাছ ধরার অপরাধে গ্রেফতার ছয় বাংলাদেশি

  • প্রকাশিতঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পঠিত

 

রিমন হোসেন, স্টাফ রিপোর্টারঃ

অনুমতি ছাড়া ও নিষিদ্ধ জিনিস ব্যবহার করে মাছ ধরায় সৌদি আরবে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মক্কা প্রদেশের আল-লাইথ থেকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি।

এতে বলা হয়েছে, সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘন করায় তাদের সীমান্তরক্ষী বাহিনী গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার নিষিদ্ধ জিনিস পাওয়া যায়।

সৌদির সীমান্তরক্ষী বাহিনীর প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা উল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। আর তাদের পেছনে থাকা টেবিলে মাছ ধরার জাল রাখা আছে।

সীমান্তরক্ষ সবাইকে সৌদির সামুদ্রিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে যদি কাউকে অনুমতি ছাড়া মাছ ধরতে দেখা যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD