1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ। বরেন্দ্র নন্দিনী সাহিত্য ও পাঠচক্র এর নতুন বইয়ের  মোড়ক উম্মোচন ও অভিষেক -২০২৬ নতুন করে ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা ফরিদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১,পাঁচ দোকান পুড়ে ক্ষতি ১২ লাখ টাকা। ইসলামী ব্যাংক পুরোনো মালিকদের ফিরিয়ে দিতে একমত বিএবি চেয়ারম্যান । বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস। পাঁচবিবি উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের জমি উম্মুক্ত নিলাম ডাক প্রদান পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২  রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসক অনুপস্থিত নিয়ে স্বাস্থ্য মন্ত্রীর ক্ষোভ।

বরেন্দ্র নন্দিনী সাহিত্য ও পাঠচক্র এর নতুন বইয়ের  মোড়ক উম্মোচন ও অভিষেক -২০২৬

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীতে জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক মন, শুভ হোক নতুন বইয়ের আগমন”

বরেন্দ্র নন্দিনী সাহিত্য ও পাঠচক্র এর আয়োজনে স্থানীয় এক রেস্টুরেন্টে  বইয়ের মোড়ক উম্মোচন ও অভিষেক -২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

বুধবার সন্ধ্যা ৭ টায়  বরেন্দ্র নন্দিনী সাহিত্য ও পাঠচক্র, রাজশাহী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে অনু চৌধুরীর  লেখা ” আকাশ ছোঁয়া স্বপ্ন ” বইয়ের মোড়ক উন্মোচনের পাশাপাশি সংগঠনের ২০২৬/২০২৭ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা , তিনি বলেন, “নতুন প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুক্তিযুদ্ধের চেতনা ও জ্ঞানভিত্তিক সমাজ গড়তে বইয়ের কোনো বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব ড, ইফতিখারুল আলম মাসউদ । তিনি নবীন লেখকদের সৃজনশীল চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি , সাহিত্যিক , লেখক , ও সমাজকর্মী এডভোকেট রজব আলী ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি , গল্পকার , ও সংগঠক অনু চৌধুরী। নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানে বরেন্দ্র নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের রাজশাহী জেলা শাখার ( ২০২৬/২০২৭ )  দুই বছর মেয়াদে  নতুন কমিটি ঘোষণা করা হয় ।

উপদেষ্টা মন্ডলী: রেবেকা আসাদ, কবি নূরুল ইসলাম, আরিফা বেগম, নাসিমা জেয়ারদার ও প্রাক্তন অধ্যক্ষ ডঃআব্দুর রহমান।

কার্যনির্বাহী কমিটি: সভাপতি: প্রফেসর ডঃ মতিউর রহমান (কবি ও দার্শনিক) •সহ-সভাপতি: রাকিব হাসান (কবি) ও শেখ তৈমুর আলম • সাধারণ সম্পাদক: অনু চৌধুরী•সহ-সাধারণ সম্পাদক: তামান্না মুক্তা•অর্থ সম্পাদক: মোঃ নজরুল ইসলাম•সহকারী অর্থ সম্পাদক: মুসলেহা সুলতানা • সাহিত্য সম্পাদক: খাবেরী সাহা•সহকারী সাহিত্য সম্পাদক: নুসরাত জাহান বাবলী • সাংগঠনিক সম্পাদক: সালমা পারভীন•সাংস্কৃতিক সম্পাদক: দিপালী রানী সরকার•প্রচার সম্পাদক: পলি রানী • দপ্তর সম্পাদক: লাভলী বেগম• কার্যনির্বাহী সদস্য: তিতুমীর ও মাসুদ আওয়াল,নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মতিউর রহমান বলেন,বরেন্দ্র অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতিকে এগিয়ে নিতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। তরুণ লেখক তৈরিতে পাঠচক্রকে আরও সক্রিয় করা হবে।”

অনুষ্ঠানে স্থানীয় কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাহিত্য অনুরাগীরা উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচনের পর বইয়ের লেখক ও প্রকাশকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয় ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD