1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

রাজশাহীর কাটাখালী সীমান্তে বিজিবির অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদ জব্দ।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীর কাটাখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

 

 

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে কাটাখালী থানার খানপুর মধ্যপাড়া এলাকার নদীর চরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

 

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল জানতে পারে যে, ওই এলাকা দিয়ে মাদক ও চোরাচালানি পণ্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। তথ্যের ভিত্তিতে সদস্যরা নদীর চরে অবস্থান নিয়ে ওত পেতে থাকেন।

 

 

একপর্যায়ে একজন ব্যক্তি মাথায় একটি বস্তা বহন করে সীমান্ত এলাকা অতিক্রম করে আসতে থাকেন। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা তাকে আটক করার চেষ্টা করলে তিনি বস্তাটি ফেলে নদীতে ঝাঁপ দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যান।

 

 

পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৫৫ বোতল ভারতীয় জেডি (JD) মদ উদ্ধার ও জব্দ করা হয়। জব্দকৃত মদের কোনো মালিকানা পাওয়া যায়নি।

 

 

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মদ কাটাখালী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক চোরাকারবারিকে শনাক্ত ও আটকের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

 

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD