1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোলে ঐতিহ্যবাহী হাকর নদী রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে গ্রামীণ ব্যাংক ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙল কাচ পিরোজপুরে দুই বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু বালিয়াকান্দিতে ৬০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সন্তানকে নৈতিক শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের প্রতি গোয়ালন্দ ঘাট থানার ওসি, সফিকুল ইসলামের আহ্বান সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে সাপ্লিমেন্টারি পরিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ। অভিযোগের পর টাকা ফেরৎ পেলেন শিক্ষার্থীরা চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার সিলেটে সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে আটক বিএসএফ সদস্য পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুর্গাপুরে অবৈধ মাটি খনন বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ৬টি ভেকু ও ১টি ড্রেজার মেশিন অকেজো।

  • প্রকাশিতঃ সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১১১ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে পুকুরের মাটি খনন, বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি পরিবহন এবং রাস্তা চলাচলের অনুপযোগী করার অপরাধে আজ ভ্রাম্যমাণ আদালতের  অভিযান পরিচালিত হয়েছে।

গতকাল রবিবার ০৭ জুন  সকাল ১১:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত মোট ৭টি  ঘটনাস্থলে অভিযান চালানো হয় উপজেলার ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭টি স্থানে

দুর্গাপুর পৌরসভা,শানপুকুরিয়া,পানানগর ইউনিয়ন,বিয়াড়,গোলাবাড়ি,গুনাজিপাড়া ঝালুকা ইউনিয়ন,কুহাড়, কালুপাড়া, আন্দুয়া

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ঘটনাস্থলেই অবৈধ কাজে ব্যবহৃত ৬টি ভেকু মেশিন ও ১টি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়। অবৈধ মাটি খননের কারণে এলাকার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। তিনি জানান, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, অনুমতি ছাড়া পুকুর, ফসলি জমি বা খাল-বিলের মাটি কাটা এবং পরিবহন করা আইনত দণ্ডনীয় অপরাধ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD