1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

মহেশপুরে মাদক বিরোধী পৃথক অভিযানে মাদক ও নগত টাকা সহ ৪ জন গ্রেফতার দু,জনকে মোবাইল কোর্ডে ১ বছর করে কারাদন্ড দিয়েছে।

  • প্রকাশিতঃ রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৭ বার পঠিত

 

মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতাঃ

 

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জি পান্তাপাড়ায় দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে আটক করে। তাদের কাজ থেকে ১ লক্ষ ৯১ হাজার ৪২০ টাকা সহ ৭ পিচ ইয়াবা উদ্ধার করে। অপর অভিযানে ২

জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর করে জেল দেওয়া হয়।

মহেশপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়,রবিবার দুপুরে উপজেলা পান্তাপাড়া গ্রামের মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মোজ্জামেলের ছেলে মনির হোসেনকে আটক করে। তার জিজ্ঞাসা বাদে একই গ্রামেরর মৃত আলম চানের ছেলে হাফিজুলের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হাফিজুল ও তার সঙ্গী পালিয়ে যায়। এসময় তার স্ত্রী রাবিয়া খাতুনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাদককারবারি ১ লক্ষ ৯১ হাজার ৪২০ টাকা নগত ও ৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এবিষয়ে মহেশপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। থানার ওসি মেহেদী হাসান জানায় তারা গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান চালায়। হাফিজুল ও তার স্ত্রী রাবিয়া মিলে স্বামী স্ত্রী মিলে ঐ অঞ্চলে একটি মাদক সিন্ডিকেট তৈরি করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপরদিকে শনিবার বিকালে পৌরসভার জলিলপুর ৪নং ওয়ার্ডের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোঃ কামাল হোসেন (৫৫) এর নিজ বসত বাড়িতে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ ইসতিয়াক আহমেদ কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক মামলা নং- মহেশপুর মিস-১৯০/২৬ ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ (একশত) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৭ (সাত) দিনের জেল প্রদান করা হয়। একই আদালত রবিবার দুপুরে কাজির বেড় ইউপির ঝিটকাপোতা থেকে আব্দুল আলীমের ছেলে বিপুলকে গাজাবিকিনি ও সেবন করার অপরাধে ১ বছরের জেল ও ১০০টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের জেল দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD