
মহেশপুরে(ঝিনাইদহ) থেকেঃ
ঝিনাইদহের মহেশপুরে আসামী সহ বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার ৫৮- বিজিবি।
উপজেলা বাঘাডাঙ্গা সীমান্তে বুধবার সকালে মহেশপুর-৫৮ বিজিবি) এর অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপি’র একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ৬০/৪১-আর থেকে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা বেনাপোড়া মাঠের মধ্যে মোঃ রফিকুল ইসলাম এর ঘাস ক্ষেতের মধ্যে হতে বাঘাডাঙ্গা গ্রামের শামসুল মন্ডলের ছেলে মোঃ রফিকুল ইসলাম কে ০১টি বিদেশী পিস্তল (Made in USA) এবং ০১টি ম্যাগাজিন সহ আটক করে। আটককৃত অস্ত্র এবং ম্যাগাজিন সহ আসামীকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ৫৮- বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করেছেন। এবিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলামের বাবা মা ও এলাকারবাসী বলেন,প্রতিপক্ষ আঁকালের একটি গ্রুপ ঘাস ক্ষেতে অস্ত্র রেখে তাকে ফাঁসিয়ে দিয়েছে।