1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

পাঁচবিবি পুলিশের জালে আটক ৬ মাদক কারবারি।

  • প্রকাশিতঃ বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ অভিযান চালিয়ে ৬’জন মাদক কারবারিকে আটক করে। মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে মাদক তৈরি করে এলাকার সব বয়সের মানুষের মাঝে বিক্রয় করে আসত। পুলিশ মাদক কারবারীদের আটক করায় অনেকেই বেশ খুশি। মাদক তৈরি এলাকার যুবক ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিকট সরবরাহ করে আসত। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বাগজানা, আওলাই ও কড়িয়ার, মোঃ নুর ইসলাম হেদেল, নুর মোহাম্মদ, মোঃ তামিম, শ্রী অনন্ত, নজরুল ও মাহবুব আলম।

 

পাঁচবিবি থানার ওসির দিক নির্দেশনায় থানার সিনিয়র এস আই ‎মোঃ আসাদ, মোঃ শরিফুল হোসেন, মোঃ গাফফার হোসেন, আলমগীর হোসেন, মামুনুর রশিদ, সোহেল রানা, এ এস আই মোঃ হুমায়ুন কবির, দুলাল হোসেন, মিল্লাত ও তুহিন সহ সঙ্গীয় ফোর্স মাদক সহ তাদেকে আটক করে।


পাঁচবিবি থানার ওসি হাফিজ মোঃ রায়হান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মাদক সহ তাদের আটক করে। ওসি মহদোয় আরো বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলেও জানান ওসি মহদোয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD