1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

পাঁচন্দর ইউনিয়ন ছাত্রশক্তির কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৪ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর তানোর উপজেলার ৩নং পাঁচন্দর ইউনিয়ন ছাত্রশক্তির কার্যালয় উদ্বোধন উপলক্ষে দুবইল উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক ও এনসিপি সমর্থিত রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) মেয়র পদপ্রার্থী মোঃ মোবাশ্বের আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের সদস্য সচিব ও এনসিপি সমর্থিত গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান, জাতীয় ছাত্রশক্তি রাজশাহী জেলার আহ্বায়ক মোতালেব হোসেন এবং জাতীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক হযরত আনাস আলী।

জাতীয় ছাত্রশক্তি তানোর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল গাফফার বাদশা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা শিক্ষার্থীদের অধিকার রক্ষা, নেতৃত্ব বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করতে শিক্ষার্থী ও তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, যুবসমাজ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পাঁচন্দর ইউনিয়ন ছাত্রশক্তির নবনির্মিত কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD