1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ।

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৩ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) চলমান মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মতিহার থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. আনজু (২৭)। তিনি রাজশাহী মহানগরীর মতিহার থানার বিনোদপুর বাজার এলাকার মোহনপুর গ্রামের মৃত হযরতের ছেলে।

 

গত ৩০ মে সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে মতিহার থানার একটি দল মোহনপুর গ্রামে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে আনজুকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে নগদ ১ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতিহার থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশ নগরীতে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD