1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: বিপুল ভারতীয় ট্যাপেনটাডলসহ আটক ১

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৬১ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

 

 

রাজশাহীর সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ও কোরাডিন সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পথে চোরাচালান, মাদক পাচার এবং নারী-শিশু পাচার রোধে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। এরই অংশ হিসেবে গত ২৬ মে ২০২৬ রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

 

তথ্য অনুযায়ী, রাজশাহীর রাজপাড়া থানার বুলনপুর এলাকা দিয়ে একটি মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন খবর পেয়ে মাজারদিয়া বিওপির একটি চৌকস আভিযানিক দল আইবাধ নদীর ঘাট এলাকায় অবস্থান নেয়।

 

অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে নদীর ঘাটের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামানোর চেষ্টা করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৩৬৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ২ বোতল কোরাডিন সিরাপ উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. সোনারুল (৩৫)। তিনি রাজশাহীর দামকুড়া থানার চরমাজারদিয়া গ্রামের বাসিন্দা।

 

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD