1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

প্রবীণ দুই সাংস্কৃতিক সংগঠকের ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন ।

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৯ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকার:

 

রাজবাড়ী থিয়েটারের সভাপতি প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান চৌধুরী বাবলার ওপর হামলার প্রতিবাদে ও ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে রাজবাড়ী থিয়েটার ও অন্য সাংস্কৃতি সংগঠনগুলো।

প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমল কান্তি সরকারের সভাপতিত্বে মানববন্ধনে রাজবাড়ী

রাজবাড়ী নাগরিক কমিটির সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, ডা. আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, সাংবাদিক আবু মুসা বিশ্বাস, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, অরণী সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা মুনীরুল হক মুনীর, বিজ্ঞান চেতনার আহ্বায়ক মহিতুজ্জামান বেলাল, নতুনের শান্তি নিবাসের সিইও মাসুদুল ইসলাম, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস, জেলা ওয়ার্কাগর্স পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, রাজবাড়ী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি খোকন মাহমুদ, রাজবাড়ী থিয়েটারের সাধারণ সম্পাদক ফয়েজুল হক কল্লোল, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাবলা চৌধুরী দীর্ঘদিন শিল্প-সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কাজ করছেন।গত শুক্রবার রাত ১০টার দিকে নিজ বাসায় যাওয়ার সময় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করে। হামলার পর পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, একজন সাংস্কৃতিক কর্মীর ওপর হামলার ঘটনাটি দুঃখজনক। আসামিদের গ্রেফতারে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ কাজ শুরু করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD