1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক জেলের মৃত্যু হয়েছে।

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৩ বার পঠিত

 

মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগরেদুই ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম (৬৭) নামের এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালের  দিকে উপজেলার হাজিরহাট-মাতাব্বর হাট সড়কের মধ্যবর্তী স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,  নুরুল ইসলাম মাতাব্বর হাট থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে হাজিরহাট বাজারের উদ্দেশ্যে রওনা হন। অটোরিকশাটি হাজিরহাট-মাতাব্বর হাট সড়কের মধ্যবর্তী স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন নুরুল ইসলাম। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুরুল ইসলাম কমলনগর উপজেলার চর জগবন্ধু গ্রামের সাবেক বাসিন্দা মৃত আবদুর রশিদের পুত্র। তিনি মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে। নিহতের ভাতিজা মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এই বিষয়ে কমলনগর থানার ওসি ফরিদুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD