1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

পাংশায় মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৮ বার পঠিত

 

পাংশা উপজেলা প্রতিনিধি:শাজাহান খান:

 

রাজবাড়ীর পাংশা উপজেলায় নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম আঃ হান্নানের সঙ্গে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধানদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম (সোহরাব)। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশগ্রহণ করেন।

সভায় নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম আঃ হান্নানের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক সমন্বয়, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. রিফাতুল হক শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের শৃঙ্খলার বিষয়ে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, “ছাত্রদের চুল ছোট রাখতে হবে এবং ছাত্রীদের ভারী গহনা পরিহার করতে হবে। এ বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শাসন করবেন, তবে শারীরিক শাস্তি দেওয়া যাবে না। এসব বিষয়ে অভিভাবকদের সঙ্গেও যোগাযোগ রাখতে হবে।”

নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম আঃ হান্নান বলেন, বিদ্যালয়ের পরিবেশ এমনভাবে গড়ে তুলতে হবে যাতে শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হয়। শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তনে গুরুত্বারোপ করে তিনি শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। তিনি সকল প্রতিষ্ঠান প্রধানের সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষাবান্ধব করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তৃপ্তি রানী মন্ডল, পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি মো. শাহজাহান এবং এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন।

অনুষ্ঠানে পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অবসরপ্রাপ্ত আটজন শিক্ষককে গ্রাচ্যুইটির চেক বিতরণ করা হয়।

সভা আয়োজন ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক আলমগীর, ডাটা এন্ট্রি অপারেটর মো. তারেক আলী এবং অফিস সহায়ক আলাউল হোসেন (কোরবান)।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD