1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

দীর্ঘ ২০ বছর পর রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৭ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

 

 

দীর্ঘ দুই দশক পর রাজশাহী মহানগরীর ২ ও ৫ নম্বর ওয়ার্ডে গুরুত্বপূর্ণ ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। সোমবার সকালে রাজশাহী কমিউনিটি সেন্টার থেকে লিলি হল মোড় পর্যন্ত ড্রেন পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

দীর্ঘদিন ধরে ড্রেনে কাদামাটি ও ময়লা-আবর্জনা জমে থাকায় এলাকাজুড়ে জলাবদ্ধতা ছিল নিয়মিত সমস্যা। বিশেষ করে বর্ষা মৌসুমে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশে এই কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

এলাকাবাসীর ভাষ্য, বহু বছর ধরে ড্রেন পরিষ্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যেত। এবার কার্যক্রম শুরু হওয়ায় তারা আশাবাদী, আগামি বর্ষায় জলাবদ্ধতার ভোগান্তি অনেকটাই কমে আসবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু এবং কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিউল আহসান হিমেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

এ সময় নগরবাসীর প্রতি সচেতনতার আহ্বান জানিয়ে রাসিক কর্তৃপক্ষ বলেন, ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে হবে। পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD