1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং এ্যালকোহল উদ্ধার।

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৭ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো:

 

 

রাজশাহী মহানগরীতে কর্ণহার, বোয়ালিয়া, চন্দ্রিমা এবং পবা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কর্ণহার থানার তালুক ধরমপুর গ্রামের মো: আ: রশিদের ছেলে মো: জাহিরুল ইসলাম জনি (২৮); বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর বাসার রোড গ্রামের মৃত ইস্রাফিলের ছেলে মো: শাহেন শাহ (৪৫); চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মো: ফরিদ আলী (২৬); পবা থানার পিল্লাপাড়া গ্রামের মো: আব্দুস সোবহানের ছেলে মো: মুনসুরুল আজিজ (৪১)।

 

 

গত ১৪ মে ২০২৬ তারিখ আরএমপির বিভিন্ন থানা পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করে। এর মধ্যে রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে কর্ণহার থানার তালুক ধরমপুর পূর্বপাড়া এলাকা থেকে জনিকে, রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকা থেকে শাহেন শাহকে, রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকা থেকে ফরিদকে এবং রাত আনুমানিক ১১ টার দিকে পবা থানার পিল্লাপাড়া এলাকা থেকে মুনসুরুলকে আটক করা হয়।

 

 

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১২ বোতলে সর্বমোট ৩৬০ মিলি লিটার এ্যালকোহল উদ্ধার করা হয়।

 

 

উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামি ফরিদের বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় ৩ টি মাদক মামলা এবং ২ টি পেনাল কোডে মামলা চলমান রয়েছে।

 

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD