1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহীকে আরও সবুজ ও আধুনিক নগরী গড়ে তোলা হবে: রাসিক প্রশাসক।

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৭ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

 

 

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, নগরবাসীর আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন। সকলের সহযোগিতায় রাজশাহীকে আরও সবুজ, সুন্দর, স্বাস্থ্যকর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

মঙ্গলবার বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

সভায় বরেন্দ্র প্রেসক্লাবের নেতারা নগরীর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, ফুটপাত দখলমুক্তকরণ, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন। রাসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

 

মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর সবুজায়নে গুরুত্ব দেওয়া হয়েছে। গাছের পরিচর্যা ও নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। আগামী বর্ষা মৌসুমে তিন লক্ষাধিক বৃক্ষরোপণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এছাড়া আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীর মাঝে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হবে বলে জানান তিনি।

 

তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম, মশক নিধনে ফগার স্প্রে, সড়কের খানাখন্দ মেরামত এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

 

হাম-রুবেলা প্রতিরোধেও রাসিকের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে প্রশাসক বলেন, জনসচেতনতা বাড়াতে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করা হয়েছে এবং টিকাদানে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

 

সভায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাউসার মাখনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD