1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

অসমাপ্ত ছবি আকাঁ ঃ কিরন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৩৭৮ বার পঠিত

অসমাপ্ত ছবি আকাঁ
——————
কিরন
——

আমি আকঁতে বসেছি এক অসমাপ্ত ছবি
অসমাপ্ত কবিতার মত শব্দ গেথে গেথে
তবুও যেন শেষ হয়েও শেষ হয়না অসমাপ্ত
ভাষা শুন্যতায়…
একদিকে আকঁতে থাকি হাত তবুও তা
মুঠোবন্দি কিছুই যেন সে হারাতে চায়নি
কোনকালে….
ভ্রু শেষ হয়ে যায় সুষমা কাজল বর্ণ দুটি
চোখ গিয়ে মিশে যায় নদী মোহনায় …
নীলজলে ডুবতে ডুবতে হাবুডুবু খেতে
থাকি….
এরপর উঠে আসতে আসতে কপাল চিবুক
অনমনীয় গ্রীবা শেষ হতে থাকে…
গ্রীবা শেষ করে নিচে নামতেই প্রশশ্ত এক
বুক, বুকের ডানপাশটা বেশ খোলামেলা
মুক্ত আকাশের মত…
বুকের বামপাশটা কারও গচ্ছিত কোন
আমানত অবরুদ্ধ করে রাখা, আমার আর
খুলে দেখা হয়না…..
কিছুটা অসমাপ্ত রেখেই নিচের দিকে
নেমে আসতে হয়।
কিছুটা নিচে নেমে আসতেই উজ্জ্বল নক্ষত্র খচিত মৃগ নাভী…
আরও কিছুদুর নিচে নেমে যেতেই
সুরক্ষিত বেষ্টনীতে লৌহ সিংহ দুয়ার
চাবি সে অনেক আগেই হারিয়ে ফেলেছে
প্রবেশ পথ অবরুদ্ধই থেকে যায়, আমার
আর ঢোকা হয়না কিছুতেই…
আমার ছবি আকা অসমাপ্তই রয়ে যায়…

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD