1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। পত্নীতলা সীমান্তে ২৪ কেজির বেশি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির ভাঙা বেদী উদ্ধার। গোপালগঞ্জের কাশিয়ানীতে তিন মাদক ব্যবসায়ী আটক করেছে খুলনা র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মনোনীত হলেন রিটন, বরেন্দ্র প্রেসক্লাবের অভিনন্দন। নদীর নাম পরিবর্তন করে ‘খাল’ আখ্যা দেয়া যাবেনা।  কাশিয়ানীতে প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ২০০ বোতল কোডিন ফসফেটযুক্ত ইস্কাফ সিরাপ উদ্ধার; মাদক বহনকারী পিকআপ জব্দ।   প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী।       রামগতি ও কমলনগ দুই উপজেলা মেঘনা তীরবর্তী রক্ষা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার।

শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু।

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৯ বার পঠিত

 

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ

ঢাকা–খুলনা মহাসড়কের কেষ্টপুর এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে  প্রান্ত দত্ত এবং মাহাফুজ মোল্যা নামে দুই মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। নিহত প্রান্ত দত্ত শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের সাহা পাড়ার ভজন দত্তের ছেলে এবং মাহাফুজ উপজেলার ঘাসিয়াড়া গ্রামের খালদিয়ের পাড়ার দিপুল মোল্যার ছেলে।

মাগুরা রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান জানান, প্রান্ত দত্ত এবং মাহাফুজ মোল্যা সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মাগুরা শহরের দিকে আসছিলেন। পথে কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঝড়ো বাতাসে গাছের একটি মরা ডাল ভেঙে তাদের মাথার ওপর পড়ে। এতে  ঘটনাস্থলেই প্রান্ত দত্তের মৃত্যু হয় এবং তার সাথে থাকা মাহাফুজ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রান্ত দত্তকে মৃত ঘোষণা করেন। মাহাফুজকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারও মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD