1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

গোপালগঞ্জের কাশিয়ানীতে তিন মাদক ব্যবসায়ী আটক করেছে খুলনা র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প।

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১২৬ বার পঠিত

 

সাইফুল হাসান কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৩৩ বোতল WINCEREX COUGH SYRUP সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খুলনা র‍্যাব-৬,ভাটিয়াপাড়া ক্যাম্প।

শনিবার (১৪ মার্চ) ভোর রাতে উপজেলার মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১। মোঃ রায়হান হোসেন (২৫), ময়না (৬০) ও মমতাজ (৫৮) নামে ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়
এ সময় গ্রেফতারকৃত আসামির থেকে মোট ১৩৩ বোতল WINCEREX COUGH SYRUP উদ্ধার পৃর্বক জব্দ করা হয়।

আটককৃত আসামি মোঃ রায়হান হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় সোনাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভাদিয়ালী গ্রামের আব্দুল লতিফ এর ছেলে। মোসাঃ ময়না (৬০) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় দক্ষিন সোনাবাড়িয়া গ্রামের মৃত নজিমুদ্দিন গাজীর মেয়ে এবং মোঃ আলম সানার স্ত্রী,
ও মোসাঃ মমতাজ (৫৮) বেগম একই গ্রামের মৃত জাহাবাজ সরদার এর মেয়ে।

খুলনা র‍্যাব-৬,ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিদের কে থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD