1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
পূর্ব বিরোধের জেরে পুকুরে বিষ, মাছ চাষির ৮ লাখ টাকার ক্ষতির অভিযোগ।    সৌদিতে যুক্তরাষ্ট্রের ৫টি বিমানে হামলা চালাল ইরান। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার।      ফেসবুকে ইরানি হামলার ছবি-ভিডিও প্রচার, বাহরাইনে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬। পাংশায় মাদকের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ফরিদপুরের মধুখালীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, ইয়াবা সহ যুবক গ্রেপ্তার, বাইক জব্দ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জননেতা মির্জা আব্বাসের অসুস্থতার জন্য দোয়া কামনা।     রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।  ধামইরহাট সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল আটক। ঘাটাইলের ইএনও মো: আবু সাইদকে প্রত্যাহার আবেগঘন স্টেটাস।

সৌদিতে যুক্তরাষ্ট্রের ৫টি বিমানে হামলা চালাল ইরান।

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৩ বার পঠিত

 

রিমন হোসেন, স্টাফ রিপোর্টারঃ

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে অবস্থানকালে মার্কিন বিমান বাহিনীর পাঁচটি রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) বিমান ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরবের ওই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি এবং বর্তমানে সেগুলো মেরামতের কাজ চলছে। এই হামলায় কেউ নিহত হয়নি বলেও জানিয়েছে পত্রিকাটি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় প্রায় ১ হাজার ৩০০ জন নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD